শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, সকাল ৫:৩৯
আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী
উঁচুনিচু দাঁত, ফাঁকা দাঁত, দাঁতের কামড় না পড়া বা দাঁত না মেলা, দাঁত মেলালে নিচের দাঁত ওপরের তালুতে স্পর্শ করা অথবা ওপরের দাঁত দিয়ে ঢেকে থাকা, প্রান্ত থেকে প্রান্ত কামড়, সামনের দাঁত অস্বাভাবিক সামনে, মাড়ির দাঁতের অবস্থানের অস্বাভাবিকতা, ঘোরানো দাঁত ইত্যাদি নানা সমস্যা যেমন গুরুতর মানসিক কষ্টের কারণ তেমনি মুখের মধ্যে নানা রোগের সূত্রপাত ঘটাতে পারে।
কারণ কি
দাঁত ও চোয়ালের হাড়ের আকারের আয়তনের অসামঞ্জস্যতা, হাড় বড় হলে বা দাঁত ছোট হলে অথবা উলটো হলে এমন হতে পারে। দুধ দাঁত সময়ের আগে পড়ে গেলে বা নির্দিষ্ট সময়ের পরও রয়ে গেলে, অস্বাভাবিক আঙুল চোষার অভ্যাস, ঠোঁট বা তালু কাটা, চোয়ালের হাড়ের জন্মগত অস্বাভাবিকতা, ল্যাবিয়াল ফ্রিনামের অস্বাভাবিকতা, বংশগত, দাঁত ফেলে দিয়ে কৃত্রিম দাঁত সংযোজন না করা ইত্যাদি কারণে দাঁত আঁকাবাঁকা বা উঁচুনিচু হতে পারে।
জটিলতা
আঁকাবাঁকা দাঁত তারা যতই ব্রাশ করুন না কেন যে দাঁতটা ভেতরে থাকে সেটা পরিষ্কার করা যায় না। ব্রাশ না লাগলে দাঁত কালো কালো হয়ে যায়, দাগ হয়ে যায়। সেখানে স্টেইন পড়ে, পরবর্তীকালে পাথর হয়। তখন জিনজিভাইটিস হয়। তখন মুখে থেকে দুর্গন্ধ আসে, রক্ত পড়ে , পুঁজ আসে। এটা আঁকাবাঁকা দাঁতের একটা বড় সমস্যা। যখনই একটা দাঁত উঁচু থাকে তখন দাঁতের গোড়া ধীরে ধীরে করাতের মতো ক্ষয় হয়ে যায়। এতে দাঁতে শিরশির করে। এতে পরবর্তীতে দাঁতে রুট ক্যানেল করার প্রয়োজন দেখা দেয়।
করণীয়
অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে দাঁতকে এখন যে কোনো বয়সে সুসজ্জিত করা সম্ভব, তবে শুরু থেকেই এলোমেলো দাঁতের আশঙ্কা থাকলে চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি। ফাঁকা দাঁতের ক্ষেত্রে বন্ডিং ফিলিংয়ের মাধ্যমে সহজেই সমাধান সম্ভব। অর্থোডন্টিক চিকিৎসার একটি ধাপ হল ব্রেসিং। উপরের ও নীচের চোয়ালের দাঁতের সারিতে একাধিক মেটাল বা সেরামিক তার ও ক্লিপ লাগিয়ে দাঁত ও চোয়ালের গঠন ঠিক করার পদ্ধতিকে বলা হয় ব্রেসিং। সাধারণত, নির্দিষ্ট বয়সে অসমান দাঁতের চিকিৎসায় ব্রেসিং পদ্ধতি কার্যকর। আবার আকার দিতে বা চোয়াল ছোট করার জন্য কখনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়তে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঘনঘন মাথা ব্যথার কারণ কী? মানসিক চাপ, ঠান্ডা লাগা, প্রচ- গরম-মাথাব্যথা নানা কারণে হতে পারে। কিন্তু চিকিৎসকরা বলছেন, চোখ থেকেও এই ধরনের স… ১ নভেম্বর, ২০২৬ ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়? ডিসলেক্সিয়ার ধরন: ডিসলেক্সিয়ার প্রধান ধরন মূলত ৩টি। তবে, কিছু ক্ষেত্রে মিশ্র ধরন দেখা যায়। ১. ফনোলজিক্যাল ড… ২৯ সেপ্টেম্বর, ২০২৬ একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ! একটি নয়, মানুষের মস্তিষ্ক আসলে দুটি আলাদা অঙ্গ! ২২ সেপ্টেম্বর, ২০২৬ আলঝেইমার রোগ আলঝেইমার হলো ডিমেনশিয়ার একটি রূপ। এটি একধরনের মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। মনে রাখা দরকার, এতে আক্রান্ত রোগী অসং… ১৭ সেপ্টেম্বর, ২০২৬ হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা হার্ট অ্যাটাক-স্ট্রোকের লক্ষণ ফুটতে পারে চোখ-মুখেই : গবেষণা ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’ ব্যথা না পাওয়ার বিরল রোগ ‘সিপা’ ১০ আগস্ট, ২০২৬ ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর ক্লিনিকাল ট্রায়ালে প্রমাণিত- ডায়াবেটিস চিকিৎসায় কালোজিরা কার্যকর ২৮ জুলাই, ২০২৬ ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে? ডেঙ্গু নাকি সাধারণ জ্বর বুঝবেন কীভাবে? ২৭ জুলাই, ২০২৬ চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি চুম্বকের সাহায্যে তৈরি হচ্ছে কৃত্রিম রক্তনালি ২৫ জুলাই, ২০২৬ আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী? আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কী? ২২ জুলাই, ২০২৬ লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস ডি, অবহেলা করবেন না ২০ জুলাই, ২০২৬ ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না ইস্তেঞ্জায় ফেনা : অবহেলা করবেন না ১১ জুলাই, ২০২৬