অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে দেশে জরিপ চলছে -স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে বিতর্ক এখন বিশ্বব্যাপী। কোম্পানিটি নিজেও এর পাশ্বপ্রতিক্রিয়া স্বীকার করে সব টিকা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।
এরইমধ্যে বাংলাদেশে যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছেন, তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন কী না তা জানতে এই টিকা গ্রহণকারীদের ওপর জরিপ চালানো হচ্ছে বলে জানিয়েছেনস্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলে, 'এটা আমরা (টিকা তুলে নেওয়ার বিষয়) আমরা শুনেছি। তবে, আমাদের দেশে এরকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। আমি এটা জানার পরে ইতোমধ্যেই ডিজি হেলথকে নির্দেশনা দিয়েছি এবং তারা এটা নিয়ে জরিপ করছে। যাদের এই টিকা দেওয়া হয়েছে তাদের ওপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে।'
ব্রিট্রিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার টিকা প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা বৈশ্বিকভাবে নিজেদের সব করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।