অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী
আল ইহসান ডেস্ক:
আরও ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর পাশাপাশি অতিরিক্ত নিয়োগের ভার সামলাতে এই পথেই হাঁটতে চলেছে সংস্থাটি।
আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০২২ সালের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় চাকরি সংকোচন। গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, করপোরেট খরচ কমাতে এবং লকডাউনের সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। এখন থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্লুমবার্গকে এ তথ্য নিশ্চিত করেছে।
অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার। সেই তুলনায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি করপোরেট পর্যায়ের মোট কর্মীর (৩ লাখ ৫০ হাজার) প্রায় ১০ শতাংশ।
২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মীসংকোচন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।