রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
২০২২-২৩ অর্থবছরের বাজেট:

অস্বাভাবিক দ্রুতগতিতে এক মাসে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা ব্যয়!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, সকাল ৪:২২
অস্বাভাবিক দ্রুতগতিতে এক মাসে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা ব্যয়!
নিজস্ব প্রতিবেদক:
অর্থবছর শেষ হয়েছে পাঁচ মাস আগে। অর্থ মন্ত্রণালয় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা যায়, সমাপ্ত অর্থবছরে মোট ব্যয় হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৮৩ কোটি টাকা। এর মধ্যে সর্বশেষ মাস জুনে অস্বাভাবিক দ্রুতগতিতে ব্যয় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭৮০ কোটি টাকা।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম ১১ মাসের (জুলাই-মে) মধ্যে সর্বনিম্ন ব্যয় ছিল জুলাইয়ে ২০ হাজার ২০৬ কোটি টাকা। আর এ ১১ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যয় হয় গত মে মাসে ৬৪ হাজার ৮২৪ কোটি টাকা। ১১ মাসের গড় হিসাব করলে দেখা যায়, এ সময় গড় ব্যয় ছিল ৩৮ হাজার ১১৮ কোটি টাকার কিছু বেশি। সেখানে সর্বশেষ মাস জুনে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় অনেকটা বিস্ময়কর। এক মাসের মধ্যে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের সক্ষমতা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর আছে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। এ বিষয়ে তাদের ভাষ্য হলো এতে ব্যয়ের উদ্দেশ্য অর্জন ব্যাহত হওয়ার পাশাপাশি এর স্বচ্ছতা ও গুণগত মানও নিয়েও বড় ধরনের প্রশ্নের অবকাশ তৈরি হয়।
শেষ মাসটিতে এ বিপুল পরিমাণ ব্যয়ের পরও গত অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে সংশোধিত বরাদ্দের ৮৬.১৫ শতাংশে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে মোট ৬ লাখ ৭১ হাজার ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রাখা হয় ৪ লাখ ১১ হাজার ৪০৭ কোটি টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয় ২ লাখ ৫৯ হাজার ৬১৬ কোটি টাকা। পরে বাজেট সংশোধন করে পরিচালন খাতে বরাদ্দ বাড়িয়ে করা হয় ৪ লাখ ১৪ হাজার ২৮৩ কোটি টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৪১ হাজার ৬০৭ কোটি টাকা। এর মধ্য দিয়ে সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে বরাদ্দ ব্যয়ের পরিমাণ কমে দাঁড়ায় ৬ লাখ ৫৫ হাজার ৮৯০ কোটি টাকায়। গোটা অর্থবছরের পরিচালন খাতে ব্যয় হয়েছে ৩ লাখ ৬১ হাজার ২১ কোটি টাকা। উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ২ লাখ ৪ হাজার ৬২ কোটি টাকা। এর মধ্য দিয়ে ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে সরকারের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৬৫ হাজার ৮৩ কোটি টাকায়।
সরকারের সাবেক অর্থ সচিব এবং সাবেক মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, সরকারি কেনাকাটার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় না। ফলে জুনে যখন থোক অর্থ পরিশোধ করা হয়, তাতে সরকারের ঋণ ব্যয় বেড়ে যায়। অনেক সময় দেখা যায় এরই মধ্যে ঋণ নেয়া হয়ে গেছে কিন্তু সে সময় খরচ তার তুলনায় কম। যদিও এর বিপরীতে সুদ পরিশোধ করতে হয়। এক্ষেত্রে একটি সঠিক ক্রয় পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি নজরদারি জোরদার করা প্রয়োজন। এতে সরকারের ঋণ ব্যয় কমে যাবে এবং একটি কাঠামোর মধ্যে থাকবে।
আলোচ্য হিসাব বছরে সরকারের মাসপ্রতি ব্যয় পর্যালোচনায় দেখা যায়, অর্থবছরের প্রথমার্ধে ব্যয়ের গতি ছিল মন্থর। আর দ্বিতীয়ার্ধে ব্যয় ক্রমান্বয়ে বেড়েছে এবং অর্থবছরের শেষ মাসে তা এসে দাঁড়িয়েছে সর্বোচ্চে। জুনে সরকারের ১ লাখ ৪৫ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ের মধ্যে পরিচালন খাতে ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৯৩ হাজার ২৮৪ কোটি টাকা ব্যয় হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৫ ঘণ্টা আগে