অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটোচালককে! নেপথ্যে যে এসআই
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ঈদগাঁওয়ে এমন একটি ঘটনা ঘটেছে- যা বাস্তব জীবনে ভয়ঙ্কর ষড়যন্ত্রকেও হার মানায়। স্থানীয় বখাটে যুবকদের বিরুদ্ধে নারীটিজিং মামলার জের ধরে জাফর আলম নামের এক নিরীহ অটোচালককে অস্ত্র মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
বিশ্লেষণে উঠে এসেছে- কিভাবে পরিকল্পিত ফাঁদ পেতে একজন সাধারণ মানুষকে পুলিশ অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।
ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৩ অক্টোবর সকালে ঈদগাঁও বাসস্ট্যান্ডের আনু মিয়া ফিলিং স্টেশনের সামনে।
অনুসন্ধানে জানা গেছে, সেদিন সকাল ৭টার কিছু পর পুলিশ সদস্যরা সাধারণ যাত্রীর ছদ্মবেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেয়। ঈদগড়-বাইশারী সড়কের মাথা থেকে অটোচালক জাফর আলমের গাড়িতে ওঠে এক পুলিশ সদস্য, কিছুদূর যাওয়ার পর পানি কেনার অজুহাতে গাড়িটি থামায়। সে নিজের পকেট থেকে টাকা দিয়ে ড্রাইভারকে দোকানে পানি আনতে পাঠায়।
তার অনুপস্থিতিতে যাত্রীবেশী ওই ব্যক্তি নিজের ব্যাগ থেকে অস্ত্র বের করে অটোর পেছনে রেখে নেমে যায়। এরপর অল্প দূরে গিয়ে আরও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
এক মিনিটের মাথায় আগে থেকে ওত পেতে থাকা আরেকটি অটো কয়েক হাত দূরে আসে এবং তারা অপেক্ষা করতে থাকে চালক জাফরের ফেরার। জাফর পানি নিয়ে ফেরার সঙ্গে সঙ্গে পরিকল্পনামাফিক আরও পুলিশ সদস্য দৌড়ে এসে তাকে আটক করে। পরে সেই অস্ত্র তার হাতে জোর করে ধরিয়ে ফটোশুট করতে দেখা যায়। এ সময় তাকে গালাগাল ও অস্ত্র হাতে নিতে জোরাজুরি করতে থাকে পুলিশ সদস্যরা।
এ নিন্দনীয় ‘অপারেশন’ পরিচালনা করেছেন ঈদগাঁও থানার বিতর্কিত ও ‘প্রদীপ-খ্যাত’ এসআই বদিউল আলম, ওসির গানম্যান কনস্টেবল তানভীর ও কনস্টেবল মনির।
দীর্ঘদিন চেষ্টা করে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাই স্পষ্ট এবং অটোচালক জাফর তখন থেকেই কারাগারে।
স্থানীয়রা বলছেন- এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী যুবক ও তাদের পরিবারের প্রভাব পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে মামলা করাই যেন সাধারণ মানুষের জন্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)