অস্ত্রসহ উপজাতি বিচ্ছিন্নতাবাদী ২ সন্ত্রাসী আটক
রাঙামাটি সংবাদদাতা:
বাঘাইছড়িতে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীরা হলো- সুবেল চাকমা ও বিন্দুময় চাকমা।
জব্দ করা অস্ত্রসহ আটক দুজনকে জুমুয়াবার সকালে পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির।
সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ রানা বলেন, ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার ও শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের ওই দুই সদস্যকে আটক করা হয়েছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান চলমান থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।