অস্তিত্ব সংকটে ষাটগম্বুজ মসজিদ, ক্ষয়ে গেছে ১০ মিহরাব
নিজস্ব সংবাদদাতা:
পঞ্চদশ শতকের সুলতানি আমলের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ষাটগম্বুজ মসজিদ এখন অস্তিত্ব সংকটে। মসজিদের মোট ১০টি মিহরাব দক্ষিণে ৫টি, উত্তরে ৪টি এবং মাঝের প্রধান মিহরাব- দ্রুতগতিতে ক্ষয়ে পড়ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, জরুরি ভিত্তিতে সংরক্ষণ কাজ শুরু না হলে মিহরাবগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, এতে পুরো স্থাপনাটির মূল কাঠামো হুমকির মুখে পড়বে।
চুনসুরকি, পোড়ামাটির ইট ও বেলে পাথরের সমন্বয়ে নির্মিত এ স্থাপনাটির নিচের অংশে নোনা পানি শুকিয়ে জমছে লবণের স্ফটিক। এসব স্ফটিক ইট-পাথরের বন্ধন দুর্বল করছে দ্রুত। দেয়ালে দেখা যাচ্ছে সাদা লবণের স্তর, ফাটল ও খসে পড়া অংশ। মিহরাবের অলংকরণও দ্রুত বিবর্ণ হয়ে যাচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণার ভিত্তিতে প্রতœতত্ত¦ অধিদপ্তর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ইতোমধ্যে কমিটি সরেজমিন পরিদর্শন শেষে তাদের সুপারিশ জমা দিয়েছে।
কমিটির প্রধান ও প্রতœতত্ত¦ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. শফিকুল আলম বলেন, মিহরাবগুলোতে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। বেলে পাথর নরম ও ছিদ্রযুক্ত হওয়ায় লবণের আক্রমণে দ্রুত ভেঙে যাচ্ছে। দুই পাশের স্তম্ভেও শূন্যতা তৈরি হয়েছে, আর পাথর ধরে রাখা লোহার ক্ল্যাম্পে জং ধরেছে। ফলে যে কোনো সময় মিহরাবগুলো ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেন।
তিনি আরও বলেন, মিহরাব ধসে পড়লে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে ‘বিপজ্জনক বিশ্ব ঐতিহ্য’ তালিকায় স্থান দিতে পারে যা জাতীয় মর্যাদার জন্য বড় আঘাত হবে।
প্রতœতত্ত¦ অধিদপ্তরের খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, মসজিদের প্রতিটি দেয়াল, গম্বুজ, মিহরাব ও স্তম্ভের ক্ষয়চিত্র তৈরি করা হবে দ্রুতই। এরপর ইউনেস্কোর সহযোগিতায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশে পাথর সংরক্ষণে দক্ষ জনবল নেই, তাই আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়েছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।