ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রি করায় নারিকেল দ্বীপগামী জাহাজকে জরিমানা
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকার অনুমোদিত ট্রাভেল পাস ব্যতীরেকে অবৈধভাবে পর্যটকদের কাছে টিকিট বিক্রি করার দায়ে কেয়ারি সিন্দাবাদ নামে নারিকেল দ্বীপগামী একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে চলতি মৌসুমে প্রথমবারের মতো কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে কক্সবাজার-নারিকেল দ্বীপ রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তৎপর থাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যাত্রা শুরুর আগ মূহুর্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় কেয়ারি সিন্দাবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, শুধুমাত্র কক্সবাজারের স্থানীয়রা (লোকাল) জাতীয় পরিচয়পত্র পরিদর্শন করে টিকিট ক্রয়ের মাধ্যমে ভ্রমণে যেতে পারবে এবং অন্যান্য পর্যটকদের ক্ষেত্রে সরকার অনুমোদিত ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।
প্রথমদিন হওয়ায় গ্রেপ্তার না করে মুচলেকা দিয়ে জাহাজ কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই বিধিবহির্ভূত কর্মকা- করা যাবে না। পরবর্তীতে এমনটা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে সরকার। কিন্তু নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি।
আজ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাত্রিযাপন করার সুযোগ রয়েছে সেন্টমার্টিনে, ফলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল।
যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
জাহাজ মালিকদের ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’ সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ৬টি জাহাজকে প্রশাসন অনুমতি দিয়েছে, যাত্রীর আনুপাতিক হার বিবেচনায় আজ ৩টি জাহাজ যাচ্ছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় প্রতিদিনের যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে, বিকেলে সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশে ফিরবে।
প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে করে সেন্টমার্টিনে যেতে পারবেন, প্রথমদিনে এই সংখ্যা ছিল ১১৭৪ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বগুড়াসহ দেশের ৮টি বিমানবন্দর সচলে প্রাধিকার তালিকা নির্ধারণ: বিমানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রসায়নে ৪র্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেলেন মাভাবিপ্রবির ড. আবু রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় ২৩ কেজির কাতল, বিক্রি হলো ৫৫ হাজার ২০০ টাকায়
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাবির ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ, সম্পাদক আজাদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী, বাংলাদেশের পাটপণ্যে বিদেশিদের আগ্রহ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এনসিপি নেতার কোচিং সেন্টার থেকে পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে আধা কোটি টাকার লেনদেন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদ সদস্য আমির হামজার পদত্যাগ ও বিচার দাবিতে নারীদের বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা, ডাম্পিং ও রেকার সহস্রাধিক গাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












