অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যে একটি ঘূর্ণিঝড় আঘাতের পর থেকে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ফিনা নামের তিন মাত্রার ঘূর্ণিঝড়টি গত শনিবার রাতে রাজ্যের রাজধানী ডারউনসহ অঞ্চলটিতে আঘাত হানে। এ সময় ওই অঞ্চলজুড়ে ধ্বংসাত্মক ঝড় বয়ে যায়, জানিয়েছে রয়টার্স।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গতকাল রোববার ডারউইন থেকে দূরে সরে চলে যাওয়ার সময় ঝড়টি দমকা হাওয়া আকারে ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার (১২৭ মাইল/ঘণ্টা) বেগে বইছিলো। এর আগে শনিবার রাতে এটি ‘তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড়’ হিসেবে স্থলে উঠে আসে।
ফিনা ডারউইনের প্রায় এক লাখ ৪০ হাজার বাসিন্দার মনে ঘূর্ণিঝড় ট্রেসির বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে। ১৯৭৪ সালে ক্রিসমাসের দিন আঘাত হানা ট্রেসি শহরটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছিলো আর মৃত্যু হয়েছিলো অগণিত। এটি অস্ট্রেলিয়ার অন্যতম ভয়াবহ গযব।
নর্দান টেরিটরি রাজ্যের সরকার প্রধান মুখ্যমন্ত্রী লিনা জানিয়েছে, ফিনার কারণে প্রায় ১৯ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ঝড়ে সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে এবং প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো তলিয়ে গেছে।
কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় গ্যারিসন শহর ডারউনের বাসিন্দাদের ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইনগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। রাজ্যটির জরুরি পরিষেবার কর্মীরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)