অসহ্য গরম, খালি গায়ে ট্রেন চালাচ্ছেন লোকোমাস্টাররা
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
লোকোমোটিভে (ইঞ্জিন) ছোট্ট একটি ক্যাব। চালকের আসন থেকে উঠে দাঁড়াতে হয় মাথা নুইয়ে। দুই আসনের ওপর ছোট্ট দুটি ফ্যান। অনেক সময় সেগুলোও নষ্ট থাকে। ক্যাবে এয়ার কন্ডিশনার (এসি) থাকলেও সেগুলো অচল। বলছি, বাংলাদেশ রেলওয়ের ৩০০০ সিরিজের ইঞ্জিনের কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, এই সিরিজের ক্যাবের ভেতরে ইঞ্জিনের বাড়তি তাপমাত্রার কারণে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি অনুভূত হয়। এর মধ্যেই যদি গরম নিরোধক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। চরম বেকায়দায় পড়তে হয় চালকদের। তবুও দায়িত্বপালন করে যেতে হয় তাদের। চলমান এই দাবদাহের মধ্যে বাধ্য হয়েই গায়ের পোশাক খুলে ট্রেন চালাতে দেখা গেছে লোকোমাস্টারদের।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩০০০ সিরিজের মোট ৩০টি ইঞ্জিন আছে রেলওয়ের বহরে। এর মধ্যে ৩০০১ থেকে ৩০১০ নম্বর পর্যন্ত ১০টি ইঞ্জিনে রয়েছে নন-এসি ক্যাব। এ ছাড়া ৩০১১ থেকে ৩০৩০ নম্বর পর্যন্ত ২০টি ইঞ্জিনে রয়েছে এসি ক্যাব। প্রতিটি ইঞ্জিনের ক্যাবে চালকের আসনের ওপরে রয়েছে একটি করে ছোট ফ্যান। রূঢ় বাস্তবতা হলো, ইঞ্জিনগুলো ব্যবহারের কিছুদিন পরই এসিগুলো অচল হয়ে পড়ে, যা এখন পর্যন্ত সেভাবেই রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক লোকোমাস্টার বলেন, ৩০০০ সিরিজের ইঞ্জিনের এসির কম্প্রেসার রয়েছে ইঞ্জিনের নিচে চাকার কাছে। তাই এগুলো ধুলাবালি জমে নষ্ট হয়ে গেছে। আমরা যখন অভিযোগ জানিয়েছি তখন মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, ভেতরে ময়লা জমে জ্যাম হয়ে গেছে। এগুলো আর চালানো যাবে না। আমরা যতটুকু জানি, ইঞ্জিনগুলো দেশে আনার পর এখন পর্যন্ত একবারের জন্যও তা ঠিক করা হয়নি। অর্থাৎ চলতে চলতে নষ্ট হয়ে যাওয়ার পর আর এগুলো মেরামত করা হয়নি। অথচ, যুক্তরাষ্ট্রের ৬৬০০ সিরিজের ইঞ্জিনগুলোর এসির কম্প্রেসার রয়েছে ইঞ্জিনের ওপরে। সেগুলো সার্ভিসও দেয় ভালো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)