অসতর্কতায় মৃত্যু বাড়ছে মিরসরাইয়ের পাঁচ ঝর্ণায়
মিরসরাইয়ে বিভিন্ন পাহাড়ে অবস্থিত পাঁচটি প্রাকৃতিক ঝরনা ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অসতর্কতায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত পাঁচ বছরে উপজেলার পাঁচটি ঝরনায় নিহত হয়েছে সাত পর্যটক। আহত হয়েছে ১৫ জন। এছাড়া ৩০ পর্যটক পথভ্রষ্ট হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কামাল হোসেন বণিক বার্তাকে বলেন, ‘বেশির ভাগ পর্যটক আসে সমতল থেকে। তাদের পাহাড় ও ঝরনার নিচের কূপের গভীরতা সম্পর্কে ধারণা নেই। না জেনে তারা দুর্ঘটনায় পতিত হচ্ছে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য মতে, ২০১৯ সালের ১৫ আগস্ট রূপসী ঝরনায় চট্টগ্রাম থেকে আসা মেহেদী হাসান (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর খৈয়াছড়া ঝরনায় ফেনী থেকে আসা ফয়েজ আহম্মদ নামে এক পর্যটক পা পিছলে পড়ে মারা যান। ১৭ অক্টোবর একই ঝরনা এলাকায় পা পিছলে পড়ে মারা যান আরো একজন।
২০২২ সালের ২০ জুন নাপিত্তা ঝরনার কূপে পড়ে মাসুদ আহম্মদ তানভীর ও তার ভাই তৌফিক আহম্মদ তারেক মারা যান। চলতি বছরের ২ জুলাই রূপসী ঝরনা দেখতে গিয়ে দুই পর্যটক মারা যান। তারা হলেনÍচট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির জামিলের ছেলে আফসার (১৫) ও একই এলাকার জসীমের ছেলে আরিফ (১৮)।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ঝরনার দায়িত্বে থাকা বারইয়াঢালা রেঞ্জ কর্মকর্তা একেএম আলতাফ হোসেন বণিক বার্তাকে বলেন, ‘পর্যটকদের টিকিট দেয়ার সময় বিপজ্জনক স্থানগুলোয় না যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা নির্দেশনা না মেনে বিপদে পতিত হচ্ছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে গাইড সরবরাহ করতে নির্দেশ দেয়া রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে না যেতে ঝরনা পথে ফেস্টুন দেয়া হয়েছে।’
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।