অর্ধেকে নেমেছে দাম: লবণ উৎপাদন থেমে যাওয়ার শঙ্কা
আমদানি শুল্ক বৃদ্ধিতে গত বছর বিদেশ থেকে লবণ আমদানি করতে পারেনি সিন্ডিকেট। ফলে দেশীয় লবণের দাম বেড়ে যায়। গত বছরের জমানো লবণ মৌসুমের আগেই বিক্রি হয়েছে ৩৫০-৪০০ টাকা মণ দরে। দেশি লবণ বেশি দামে বিক্রি হওয়ায় চাষেও ঝুঁকেছিলেন উপকূলীয় লবণচাষিরা। কিন্তু উপকূলে উৎপাদিত লবণের দাম হঠাৎ পড়ে গেছে। ভরা মৌসুমে লবণ মিলমালিকরা সিন্ডিকেট করে প্রতি মণ লবণের দাম ৫০০ থেকে কমিয়ে অর্ধেকে অর্থাৎ ২৫০ টাকায় নামিয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এতে লাভের আশায় লবণ চাষ করা চাষিরা লোকসানের আশঙ্কা করছেন।
কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী মিলিয়ে প্রায় ৩৮ হাজার প্রান্তিক চাষি লবণ উৎপাদনে যুক্ত। আর বিকিকিনি, প্রক্রিয়াজাতকরণ, পরিবহনসহ নানাভাবে লবণশিল্পে জড়িত আরও প্রায় এক লাখ মানুষ।
বিসিক সূত্র আরও জানায়, এখন কক্সবাজার উপকূলে দৈনিক ১৭ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে। সপ্তাহখানেক আগেও মণ প্রতি লবণ বিক্রি হয়েছিল ৪৮০-৫০০ টাকায়। কিন্তু কয়েক দিন ধরে লবণের দাম অর্ধেকে নেমেছে। এতে চাষিরা হতাশ হচ্ছেন। লোকসানের আশঙ্কায় উৎপাদন বন্ধ রাখা হলে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়ে পড়বে।
কক্সবাজারের ঈদগাঁও, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও টেকনাফ উপজেলায় প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। কক্সবাজার সদরের কিছু এলাকায় বিক্রি করে মিলছে ২৫০-২৮০ টাকা। এতে লবণ উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় ৩৮ হাজার প্রান্তিক চাষিসহ প্রায় এক লাখ শ্রমজীবী মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তবে লবণ মিলমালিকরা বলছেন, মাঠপর্যায়ে প্রতি মণ লবণের দাম ২৫০ টাকা হলেও তারা (মিলমালিক) কিনছেন ৩৫০-৩৬০ টাকায়। মাঝখানে শতাধিক টাকার মুনাফা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসায়ীদের পকেটে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে লবণ প্রক্রিয়াজাতকরণের কারখানা (মিল) আছে ৬৯টি। উপকূলে উৎপাদিত অধিকাংশ লবণ এখানেই বেচাবিক্রি হয়। চলতি মৌসুমে এখানকার ৩৫টি কারখানায় লবণ উঠছে।
কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মকছুদ আহমদ কোম্পানি বলেন, অসৎ মিলমালিক সিন্ডিকেটের ষড়যন্ত্র বন্ধ ও দেশীয় লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। সপ্তাহ আগেও মাঠে মণপ্রতি ৫০০ আর মিল পর্যায়ে ৫৭০ টাকা পাওয়া গেছে। বর্তমানে মাঠে ২৬০ টাকা আর মিলে ৩৪০ টাকা। হঠাৎ এমন দরপতন মেনে নেওয়া যায় না। ন্যায্যমূল্য না পেলে লবণ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। দেশীয় স্বয়ংসম্পূর্ণ লবণ শিল্পের বাজার ধ্বংস করতে যারা ষড়যন্ত্র করছে তাদের কঠোর শাস্তির দাবি সর্বস্তরের লবণচাষিদের।
ইসলামপুর লবণ মিলমালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ বলেন, মাঠ থেকে আনা এক বস্তা (দুই মণ) লবণ আমরা ৭২০ টাকায় কিনছি। মণ প্রতি লবণের দাম পড়ছে ৩৬০ টাকা। কিন্তু চাষিরা পাচ্ছেন ২৫০ টাকায়। মাঝখানে ১১০ টাকার মতো মধ্যস্বত্বভোগী ও দাদন ব্যবসায়ীদের পকেটে যাচ্ছে। নানা শর্তে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রীম দাদন নিয়ে চাষে নামেন চাষিরা। উৎপাদিত লবণ বিক্রির সময় মণপ্রতি ৪০-৫০ টাকা কমিশন নিয়ে চলে যান। এ ক্ষেত্রে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারিভাবে প্রান্তিক চাষিদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা জরুরি বলে মন্তব্য করেন তারা।
ঈদগাঁওয়ের উপকূলীয় পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ বলেন, গত বেশ কয়েক বছর লবণের দাম নাজুক অবস্থায় ছিল। উৎপাদন ও বিক্রিতে সঙ্গতি না থাকায় অনেকে বাপ-দাদার পেশা লবণচাষ ছেড়ে দেন। কিন্তু গত বছর আমদানির লবণ না আসায় মাঠ পর্যায়ে লবণের দাম কেজিতে ১০ টাকা পেয়েছিলেন চাষিরা। ডিসেম্বরেও একই দাম থাকায় আবার নতুন করে পেশায় ফিরেছেন অনেকে। এখন আবার দাম কমে যাওয়ায় হতাশা বিরাজ করছে চাষিদের মাঝে। পোষাবে না হিসাব করে মাঝপথেই অনেকে উৎপাদন বন্ধ রাখার চিন্তা করছেন। লোকসানের ঝুঁকি নিয়ে লবণ উৎপাদনের সক্ষমতা অনেকের নেই। তাই মিলমালিকদের কারসাজি বন্ধে এখনই উদ্যোগ নেওয়া দরকার।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।