অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় -মন্ত্রী
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ডলারসহ বিদ্যমান অর্থনৈতিক সংকট রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ওআইসি'র সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, চ্যালেঞ্জ আছে। সেটি কাটিয়ে উঠতে হবে। কিন্তু এটির মানে এই নয় যে কালকেই সব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যাবে। বাংলাদেশ চ্যালেঞ্জ কাটিয়ে উঠছে। আবার ঘুরে দাঁড়াচ্ছে। যে সব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠছি।
তিনি আরও বলেন, বিনিময় মূল্য কীভাবে স্থিতিশীল করা যায়, সেটি নিয়েও কাজ চলছে। আমাদের ডলারেরই সংকট।
তবে অর্থমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের বর্তমান আর্থ-রাজনৈতিক অবস্থায় সন্তুষ্টির কথা জানিয়েছেন আইটিএফসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা হানি সালেম সনবল। আগামীতে বেশ কয়েকটি আর্থিক সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি।
আইটিএফসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে আমরা পাশে আছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত বিশেষ করে, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও চলমান অনেকগুলো প্রকল্পে আমাদের অর্থায়ন রয়েছে। খুব শিগগিরিই আমাদের ২০২৪ সালের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব।
প্রসঙ্গত, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে ৬৯ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে আইটিএফসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)