অর্থনীতির স্বার্থেই মজুরি আরও বাড়ানো দরকার
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতার সরাসরি সম্পর্ক আছে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে তার ব্যয় করার সক্ষমতা বাড়বে, তখন জিডিপির পালে হাওয়া লাগবে। মালিকদেরও বোঝা উচিত, শ্রমিকদের ক্রয়ক্ষমতা বাড়লে তাদের ব্যয় বাড়বে।
এতে অর্থনীতিতে যে গতি আসবে, তার সুফল মালিকেরাও পাবেন। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ অনেক প্রয়োজনীয় ব্যয় কমিয়ে দিয়েছেন। তাই এখন মজুরি বাড়ানো হলে মানুষের যে ব্যয় বাড়বে, তাতে মালিকদের অন্যান্য পণ্যের বিক্রি বেড়ে যাবে। এতে মূল্যস্ফীতির হার কিছুটা বৃদ্ধির আশঙ্কা থাকলেও মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। ইউরোপ মহাদেশ উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে অর্থনীতির শ্লথগতি মোকাবিলায় ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে।
বাস্তবতা হলো, তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি যে হারে বৃদ্ধি করা হলো, তা কার্যত মজুরি বৃদ্ধি নয়, বরং মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়। ফলে এ মজুরিতে শ্রমিকদের জীবনমানের বিশেষ উন্নতি হবে না।
প্রায় দুই বছর ধরে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষেরা হিমশিম খাচ্ছেন। এ ক্ষেত্রে মানুষ প্রথমেই যেটা করে, সেটা হলো খাদ্য ব্যয় হ্রাস করা; পরিণামে পরিবারের পুষ্টিমানে প্রভাব পড়ে। বিশেষ করে নারী ও শিশুরা এ পরিস্থিতির শিকার হন। শিশুরা অপুষ্টির শিকার হলে পরবর্তীকালে তাদের কর্মদক্ষতায় প্রভাব পড়ে। অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করলে পরিণত বয়সে তাদের যে কর্মদক্ষতা থাকার কথা, সেটা থাকে না।
এ বাস্তবতা কোনো দেশের জন্যই ভালো নয়। বিশেষ করে আমরা যখন স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে আসছি। স্বল্পোন্নত দেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারানোর পর আমাদের প্রতিযোগিতা করতে হবে, তখন শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। কিন্তু এখনকার শিশু-কিশোরেরা অপুষ্টির শিকার হলে তাদের পক্ষে পরিণত জীবনে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












