অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দাভাব, মূল্যস্ফীতি ও অস্থিরতা দেখা দেয় এবং এর ফলে দেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে তা মোকাবিলা করে আমাদের সরকার দেশের অর্থনীতিকে দ্রুত করোনাপূর্ব উচ্চ প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। করোনার তীব্র সংকটের মধ্যেও ২০১৯-২০ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৩.৪৫ শতাংশ যা ওই সময়ে সারা বিশ্বের মধ্যে ছিল অন্যতম সর্বোচ্চ।
তিনি জানান, অর্থনীতিকে চাঙা করার জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের ফলে ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয় ৬.৯৪ শতাংশ। ২০২১-২২ অর্থ বছরে আরও বেড়ে ৭.১০ শতাংশে উন্নীত হয়েছে।
এ সময় অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-সরকারি ব্যয় যৌক্তিকীকরণ, সামাজিক সুরক্ষা, বিদ্যুৎ- জ্বালানি ও কৃষিখাতে ভর্তৃকি প্রদান, রফতানি প্রণোদনা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, মুদ্রানীতি ইত্যাদি।
জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে নিত্যপণ্যে মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, সরকারের কার্যক্রমগুলোর ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং দারিদ্র মানুষ এতে উপকৃত হচ্ছে।
জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশে সেপ্টেম্বর ২০২৩ এবং সব কাজ সম্পন্ন করে জুন ২০২৪ এ ভাঙ্গা থেকে যশোর অংশের রেল চলাচল চালু করা সম্ভব হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।