অমানবিক ও ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে -উপদেষ্টা আসিফ
বাংলাদেশ থেকে সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ মাহমুদ ‘আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা’ এই শিরোনামে একটি স্ট্যাটাস শেয়ার করেন।
আসিফ মাহমুদ পোস্টে লেখেন, মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো। বাংলাদেশ থেকে সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।