অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে দস্যুরা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ১২ মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান নৌ-দস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি হওয়ার পর থেকে দস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ অবস্থায় জাহাজ ও নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এমন খবরে অভিযান বন্ধ করতে নাবিকদের ওপর চাপ দিচ্ছে দস্যুরা।
গত মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশের সিনিয়র নাবিক ক্যাপ্টেন আতিক ইউ এ খান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত দুইদিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহ’র দেড় মাইলের মধ্যে অবস্থান নিয়েছে। ফলে নৌ-দস্যুরা জাহাজের নোঙর তুলে আরও ভেতরে চলে গিয়ে তীরের মাত্র দেড় মাইল দূরে নোঙর করেছে। নৌ-দস্যুরা এটাও বলেছে যে, বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দেবে। তবে দুই নৌবাহিনী এখনো বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।
ক্যাপ্টেন আতিক জানান, নৌবাহিনীর চাপে নাবিকদের এখন ২৪ ঘণ্টাই জাহাজের ব্রিজে অবস্থান করতে হচ্ছে। এছাড়া মাঝেমধ্যে ভিএইচএফ (ওয়াকি টকি) ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)