অবৈধভাবে আসছে ভারতীয় আলু, যাচ্ছে বিভিন্ন জেলায়
এমনিতেই দেশের কৃষকরা আলুর দাম পাচ্ছে না। এরই মধ্যে ভারত থেকে চোরাইপথে নিম্নমানের কমদামী আলু আসায় আরও চিন্তায় চাষীরা। জানা গেছে, পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় আলু। প্রকাশ্যে দিবালোকে আসা এসব আলু পরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আলু চোরাই পথে আমদানি হওয়ায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ন্যায্য দাম থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় চাষিরা।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকায় কয়েকদিন ধরেই জমে উঠেছে ভারতীয় আলুর কারবার। স্থানীয় চোরাকারবারীদের মাধ্যমে এসব আলু কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা।
গত রোববার (২৬ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিচ্ছিন্নভাবে বিপুল সংখ্যক আলুর বস্তা সাজানো রয়েছে রাস্তার পাশের খালি মাঠে। সেখানে এসব আলু ট্রাকে লোড করার অপেক্ষায়। আবার কারো আলু লোড হচ্ছে ট্রাকে।
ভারতীয় জমি থেকে বস্তাভর্তি আলু বিভিন্নভাবে দেশের সীমানায় আনছেন স্থানীয় শ্রমিকরা। সেখান থেকে ভ্যান বা পিকআপে ভরে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট স্থানে। কেউ কেউ ভারতীয় বস্তা বদলে এসব আলু ভরছেন অন্য বস্তায়। সব প্রস্তুতি শেষে তোলা হয় ট্রাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া, মমিনপাড়া, তিনঘড়িয়া পাড়া এবং বাঙ্গালপাড়া- এই চারটি গ্রামের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ভারতের কয়েকটি গ্রামের। ওই গ্রামগুলোর অবস্থান ভারতে হলেও তারকাটার বেড়া তাদের প্রতিবেশি গ্রামগুলো থেকে আলাদা করতে পারেনি। এই সুযোগ কাজে লাগিয়ে উভয় পাশের স্থানীয় কিছু অসৎ ব্যক্তি জায়গাটি বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার করছেন। সেই ধারাবাহিকতায় এবার তারকাটার ওই পারের গ্রামগুলোতে চাষ হওয়া আলু প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বাংলাদেশে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতে আলুর দাম কম হওয়ায় এমনটা করছেন চোরাকারবারিরা। মাত্র ৩ টাকা কেজিতে কেনা ভারতীয় আলু ১১ থেকে ১৩ টাকা দরে পাইকারি কিনছেন বহিরাগত ব্যবসায়ীরা। মজুরি, পরিবহণ খরচ আর বিভিন্নখানে ম্যানেজ করে এই কাজ করা হচ্ছে। আবার স্থানীয়দের অনেকেই দাবি করেছেন, সীমান্ত এলাকার বাংলাদেশের জমিতে চাষ হয়েছে এসব আলু।
স্থানীয় কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধ পথে আসা আলু কম রেটে কেনা হচ্ছে। ফলে এই আলু বিক্রিও হবে কম দামে। এতে দেশের আলুর চাহিদা অনেকটাই কমে আসবে। ভারত থেকে অবৈধভাবে আলু আসার কারণে স্থানীয় কৃষকদের কিছুটা ক্ষতি হচ্ছে বলেও স্বীকার করেন তারা।
এদিকে, অবৈধভাবে আলু আসার বিষয়টি নজরে আনলে অভিযান চালায় বিজিবি। অভিযান চলাকালে তারা ৬৬ বস্তা আলু জব্দ করেন।
বিজিবি ঘাগড়া ক্যাম্পের সিপাহী কাজল মজুমদার বলেন, আমরা অভিযান চালিয়েছি। যাচাই বাছাই করে যেগুলো মালিকবিহীন এবং কোনো কাগজপত্র নেই এমন ৬৬ বস্তা আলু জব্দ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।