অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একইসঙ্গে এ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছে দলটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
বিবৃতিতে বলা হয়, দেশি-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে সরকার। এরপর দুর্নীতি ও ভুল নীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই দফায় দফায় দাম বৃদ্ধি করে চলেছে সরকার। এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেক দফা বাড়বে। যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে।
এমতাবস্থায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানি খাতে দায় মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুল নীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)