১০০ টি চমৎকার ঘটনা
অবিচল ঈমানের উপমা
ঘটনা-৫৫
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
মুসলিম সেনাপতি উনার এ আশ্চর্যজনক উত্তরে রোম শাসক বিস্ময়াভূত হয়ে গেল। আর ভাবতে লাগলো- ‘শত বার মৃত্যুকে হাসিমুখে বরণ করে নেয়ার মানসিকতা সম্পন্ন ব্যক্তির শাস্তি হবে ‘মৃত্যু’, এটা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। বরং উনাকে সসম্মানে মুক্তিপ্রদান করাই হবে উত্তম।’
কিন্তু এখন সে উনাকে কোন উসীলায় মুক্তির সংবাদ দিবে! কারণ সে রোমের শাসক, একজন মুসলিম বীর সেনাপতি উনার ঈমানী দৃঢ়তায় মুগ্ধ হয়ে গিয়ে মুক্তি দিচ্ছে এটা খ্রিস্টান প্রজারা বুঝে ফেললে রোমশাসক মুশকিলে পড়ে যাবে।
শাসক এবার একটু নড়েচড়ে বসলো এবং বললো- ‘হে মুসলিম সেনাপতি! আপনি আমার মস্তক চুম্বন করুন। আমি তাহলে আপনাকে মুক্ত করে দিব।’ এই প্রস্তাব শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ভাবলেন, “একটি চুম্বন দিয়ে সকল মুসলিম বন্দীকে যদি মুক্ত করা যায় তাহলে চুম্বন দিতে আপত্তি কিসের!’’
তিনি রোম শাসককে বললেন- ‘হ্যাঁ’, আমি মস্তকে চুম্বন করতে রাজী আছি। তবে শর্ত হলো- শুধু আমাকে নয়, যদি আমার সব সাথীদেরকে মুক্তি দেয়া হয়, তবেই আমি এ প্রস্তাবে রাজী।’
উনার এ শর্তে রোম শাসক রাজী হয়ে গেলো। শর্ত মেনে নেয়ার পর মুসলিম সেনাপতি রোম শাসকের মস্তকে চুম্বন করে সব সাথীদের মুক্ত করে পবিত্র মদীনা শরীফে ফিরে আসলেন।
অবশেষে, মুসলিম সেনাপতি উনার কাফেলা নিয়ে পবিত্র মদীনা শরীফে ফিরে আসলেন। তিনি আমীরুল মু’মিনীন হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম উনার কাছে রোম শাসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিলেন। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি এই ঘটনা শোনার পর অত্যন্ত খুশি হয়ে বললেন “সকল মুসলমানের উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কপালে চুম্বন দেয়া আর আমিই প্রথম উনার কপালে চুম্বন করছি।’’ সুবহানাল্লাহ!
ইনিই হচ্ছেন তেজোদ্দীপ্ত ঈমানের অধিকারী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, যিনি বন্দীদশার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নিজের ব্যাপারে কোনো লোভ বা শাস্তির ভয় করেননি। শুধু নিজের সুবিধার কথাও ভাবেননি।
সম্মানিত দ্বীন ইসলাম উনার মর্যাদা ও সুমহান আদর্শকে ভূলুন্ঠিত হতে দেননি। মহান আল্লাহ পাক তিনি ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করেননি। উনার এ অবিচল ঈমানী শক্তি ও দৃঢ়তার মধ্যে পবিত্র দ্বীন ইসলাম উনার সুমহান আদর্শের পরিচয় পেয়েছিল রোম শাসক ও তার সভাসদবর্গ।
যেই সুমহান আদর্শের প্রভাবে রোম শাসকের হিংগ্র ও কঠোর মনোভাবও পরাভূত হয়ে গিয়েছিল। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সেই ঈমানী দৃঢ়তাই মুসলিম উন্মাহর কামনা ও উনাদের সুমহান আদর্শই মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয়।
মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাহকে এরূপ তেজোদ্দীপ্ত ঈমানের আলোয় জীবন সাজানোর ও সর্বাবস্থায় ঈমানের উপর অবিচল থাকার তাওফীক্ব দান করুন। আমীন।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত সুমাইয়্যা বিনতে খাবাত রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
০৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৪)
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












