অবহেলা থেকে খ্যাতি: আমের বিচি এখন টাকার খনি
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আম খাওয়ার পর আমরা সাধারণত বিচি ফেলে দিই। কিন্তু জানেন কি? এখন সেই আমের বিচিই বিক্রি হচ্ছে ভালো দামে! আগে যেটাকে কেউ মূল্য দিত না, আজ সেটাই হয়ে উঠেছে টাকার খনি। আমের বিচির চাহিদা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই বেড়ে যাচ্ছে দ্রুত। কারণ এর ভেষজ গুণ, খাদ্যমান, এবং প্রসাধনীতে এর অবিশ্বাস্য ব্যবহার।
কেন এত চাহিদা আমের বিচির?
বর্তমানে আমের বিচি দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান পণ্য। আমের বিচি শুকিয়ে গুঁড়া করে তা ব্যবহার করা হচ্ছে: হারবাল চা, ডায়রিয়া ও আমাশয়ের ভেষজ ওষুধ, ওজন কমানোর খাবার, গ্লুটন ফ্রি ফ্লাওয়ার, প্রাকৃতিক ফেসপ্যাক ও হারবাল প্রসাধনী।
সবচেয়ে বেশি চাহিদা এখন আমের বিচি থেকে তৈরি 'ম্যাঙ্গো সিড অয়েল' এবং 'ম্যাঙ্গো বাটার'। এগুলো বিশ্ববাজারে কসমেটিক পণ্যের জন্য দারুণ জনপ্রিয়। ত্বক নরম ও ময়েশ্চারাইজ করতে ম্যাঙ্গো বাটারের ব্যবহার এখন অনেক প্রসাধনী ব্র্যান্ডে নিয়মিত। তাই দেশবিদেশের অনেক হারবাল কোম্পানি আমের বিচি কিনে নিচ্ছে সরাসরি।
কোন দেশ আমের বিচি কিনছে?
বিশ্বের বড় বড় দেশ এখন আমের বিচির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ভারত এবং ফিলিপাইন আমের বীজ আমদানি করছে কসমেটিক, হারবাল ও ফুড প্রোডাক্ট তৈরির জন্য।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডা: ম্যাঙ্গো সিড অয়েল ও হারবাল চা তৈরির জন্য আমের বীজ আমদানি করছে। ফ্রান্স ও ইউরোপ: প্রাকৃতিক কসমেটিক্সে ব্যবহারের জন্য চাহিদা দিন দিন বাড়ছে। ভারত ও ফিলিপাইন: খাদ্য ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে আমের বিচির ব্যবহার বাড়ছে।
যারা আমের বাগান করেন, তারা এখন ফলের পাশাপাশি বিচিও শুকিয়ে বিক্রি করছেন। আগে যেটা ফেলে দেওয়া হতো, এখন সেটাই বিক্রি হচ্ছে টাকায়। অনেক কৃষক এখন আমের বিচি আলাদাভাবে সংগ্রহ করে রাখছেন, কারণ এটার দাম দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এশিয়া, ইউরোপ ও আমেরিকার হারবাল মার্কেটে আমের বিচির চাহিদা আরও বাড়বে। ফলে বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে নতুন রপ্তানি সম্ভাবনা।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)