অবশেষে চুল্লি জ্বলল মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রথমবারের মতো চুল্লি জ্বালিয়ে বয়লার সচলের মাধ্যমে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৮টায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের চুল্লির ধোঁয়া উঠতে শুরু করে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার প্রাথমিক ধাপ হিসেবে বয়লারের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়েছে। বয়লার সচলের সক্ষমতা হিসেবেই চুল্লি দিয়ে এ ধোঁয়া নির্গমণ। বেলা ১২টা পর্যন্ত অর্থাৎ টানা ৪ ঘণ্টা জ্বলে এই চুল্লি।
আগামী অক্টোবরে পরিপূর্ণ উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এ পরীক্ষা শুরু হয়। আগামী দুমাস পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপরই শুরু হবে সীমিত আকারে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন।
এ বিষয়ে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, আমরা শুধু বয়লার পরীক্ষা শুরু করেছি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে পূর্ণোদ্যমে উৎপাদনে যাব। অবশ্যই এর আগে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন চলবে।
মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদনে যেতে এরইমধ্যে ৫টি জাহাজে করে অন্তত ৩ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এবং ধলঘাট ইউনিয়নের ১ হাজার ৪১৪ একর জায়গার ওপর গড়ে তোলা হয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র। জাপানের সহযোগিতায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার এই প্রকল্পকে ঘিরেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও শুরু হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ঘোষণা
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজেপি আমলে ভারতজুড়েই বাড়ছে মুসলিম নিধন
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণপূর্তের আরেক ‘বালিশকা-’
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভেজালে সয়লাব দেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি ১০ লাখের, কিডনি দিয়ে পেলেন ৫০ হাজার টাকা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব -প্রধানমন্ত্রী -সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ -কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর, হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)