অবরোধ শুরুর পর থেকে আটটি সৌদি ট্যাংকারে হামলা, আটকা ২৯ জাহাজ
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানিয়েছেন, ওয়াফা নামের ওই তেলের ট্যাংকারটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবং তাদের এই হামলা ছিল শতভাগ নির্ভুল।
এক বিবৃতিতে তিনি আরও জানান, গত ২২ জুলাই থেকে শুরু হওয়া এই নৌ-অবরোধের পর থেকে সশস্ত্র বাহিনীর নিশানায় পড়া সৌদি তেলের ট্যাংকারের সংখ্যা এখন আটে দাঁড়িয়েছে। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী। মুখপাত্রের দাবি, অবরোধের পর থেকে এখন পর্যন্ত লোহিত সাগর ও আরব সাগরে মোট ২৯টি সৌদি তেলের ট্যাংকারকে সামনে এগোতে বাধা দেওয়া হয়েছে এবং তাদের নিজেদের অঞ্চলে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
এদিকে, সৌদি ট্যাংকারের পাশাপাশি ইয়েমেন উপকূলে গোলার আঘাতে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজও সাগরে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ‘এমএসভি ফাইজ নূরে আউলিয়া’ নামের ওই জাহাজে থাকা ১৪ আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক।
ঠিক কারা এই হামলা চালিয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট না হলেও, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এর জন্য হুতিদেরই দায়ী করেছে। তাদের দাবি, বিস্ফোরকবোঝাই একটি নৌযানের সাহায্যে এই হামলা চালানো হয়। তবে হুতিদের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
মূলত ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বাধ্য হয়ে বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ব্যবহার করে আসছিল বাণিজ্যিক জাহাজগুলো। কিন্তু সেখানেও সৌদি ট্যাংকার ও অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতিদের এমন উপর্যুপরি হামলা মধ্যপ্রাচ্যে পণ্য পরিবহনের ঝুঁকি চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জন নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ জেলাতেই ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার বন্ধ হলো সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)