অবরোধ-পানিবদ্ধতায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
রাজধানীতে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টির পর পানিবদ্ধতা ও কয়েকটি স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান ও অবরোধ কর্মসূচির কারণে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে শপথ নেয়ার দাবিতে তার সমর্থকরা সকাল ১০টা থেকে নগর ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে এসব এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এছাড়া সকালে টানা আধাঘণ্টার প্রবল বৃষ্টিতে ধানমন্ডির কিছু জায়গা ও নিউমার্কেট এলাকাসহ নানা জায়গায় তৈরি হয়েছে পানিবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দুপুর ১২টা পর্যন্ত অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। এমনকি বড় সড়কেও পানি আটকে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)