‘অবরোধে গাড়ি কেন বের করেছিস?’ বলেই পিকআপে আগুন
সিলেট সংবাদদাতা:
সিলেটে খাদ্যপণ্যবোঝাই পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সিলেটের মোগলাবাজার পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলসহ অবরোধ সমর্থনকারী দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় পিকআপের সামনের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে।
পিকআপের চালক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা পৌনে ১১টার দিকে সিলেট থেকে গোলাপগঞ্জগামী একটি পিকআপ মোগলাবাজারের পারাইরচক এলাকায় পৌঁছায়। এ সময় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ থেকে ১২ জন যুবক পিকআপটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িটি থামায়। পরে পাশে গিয়ে পিকআপের চালককে অবরোধে কেন গাড়ি বের করেছিস?, বলে শাসায়। একপর্যায়ে ওই যুবকেরা সঙ্গে করে নিয়ে আসা পলিথিনে মোড়ানো দ্রব্য গাড়িতে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। গাড়িচালক ও সহকারী দৌড়ে সরে যান। ওই যুবকেরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় লোকজন আগুন নেভান। পুলিশ একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।