সরকারি ৮৪ হাসপাতালে ৩,৩৩১ যন্ত্রপাতি অচল
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই (ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং) যন্ত্রটি দুই বছরের বেশি সময় ধরে নষ্ট। যন্ত্রটি নষ্ট থাকায় কিছু রোগের গুরুত্বপূর্ণ পরীক্ষা সরকারি এই হাসপাতালে হচ্ছে না। রোগ পরীক্ষা করাতে হাসপাতালের চিকিৎসকেরা রোগীদের নিয়মিতভাবে অন্য হাসপাতালে পাঠাচ্ছেন।
শরীরের ভেতরের কাঠামো ও অঙ্গের বিস্তারিত প্রতিচ্ছবি দেখার জন্য এমআরআই পরীক্ষা করা হয়। গত ২৮ অক্টোবর হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নন্দ দুলাল সাহা বলেছে, ‘বিশেষ করে স্নায়ুরোগের চিকিৎসায় এমআরআই পরীক্ষার দরকার হয়। যেসব রোগীর এমআরআই পরীক্ষার দরকার হয়, তাদের আমরা অন্য সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই।’
হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১ হাজার ৩৫০ শয্যার এই হাসপাতালে এমআরআই যন্ত্রসহ ২২টি যন্ত্র বহুদিন ধরে নষ্ট। যন্ত্রগুলো সারানোর জন্য হাসপাতালের পরিচালক একাধিকবার চিঠি দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আছে, কাজ হয়নি।
ঢাকা শহরসহ সারা দেশের সরকারি হাসপাতালে বহু যন্ত্র অচল অবস্থায় পড়ে আছে। গত জুলাইয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া যন্ত্রপাতির হিসাবে দেখা যায়, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা পর্যায়সহ মোট ৮৪টি হাসপাতালে ৩ হাজার ৩৩১টি যন্ত্র অচল অবস্থায় পড়ে আছে। মেরামত করলে এসব যন্ত্র কাজে লাগবে। এ ছাড়া ৯৩৩টি যন্ত্র নষ্ট হয়ে আছে, যেগুলো আর মেরামত করা যাবে না।
সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ক্রয়, ব্যবস্থাপনা ও মেরামত করার কেন্দ্রীয় কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। তাই অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা সম্ভব হয়। আবার প্রয়োজনীয় যন্ত্র খুব ছোট ত্রুটির কারণে অব্যবহৃত পড়ে থাকে। কেউ সারানোর উদ্যোগ নেয় না। সমস্যাটি পুরোনো।
৮৪টি হাসপাতালে ৩ হাজার ৩৩১টি যন্ত্র অচল অবস্থায় আছে। অর্থাৎ প্রতিটি হাসপাতালে গড়ে ৪০টি যন্ত্র অচল অবস্থায় আছে। অবশ্য সময়মতো ব্যবস্থা নিলে এসব যন্ত্র সচল করা সম্ভব। অন্যদিকে হাসপাতালগুলোতে একেবারে ব্যবহার অনুপযোগী যন্ত্র আছে ৯৩৩টি। এসব যন্ত্র মেরামতেরও অযোগ্য হয়ে পড়েছে। অর্থাৎ গড়ে প্রতিটি হাসপাতালে এ রকম যন্ত্র আছে ১১টি।
উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্বাস্থ্যে মানুষের নিজস্ব ব্যয় বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের হিসাবে সবচেয়ে বেশি ব্যয় ওষুধ কেনার ক্ষেত্রে, প্রায় ৬৫ শতাংশ। আর রোগ পরীক্ষা নিরীক্ষায় ব্যয় প্রায় ১২ শতাংশ।
জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের চিকিৎসা ব্যয় বেশি হওয়ার একটি প্রধান কারণ রোগনির্ণয় ব্যয় বেশি। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় রোগনির্ণয়ের ব্যবস্থা থাকলে এটা হতো না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অজ্ঞতা, অদক্ষতা, অমনোযোগ ও অবহেলার কারণে অসংখ্য যন্ত্র পড়ে থাকে; আর সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।