অপ্রদর্শিত অর্থ মূল ধারায় আনতেই কালোটাকা সাদা করার সুযোগ -কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপ্রদর্শিত অর্থ মূল ধারায় আনতেই কালোটাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারের জন্য হলেও কালোটাকা সাদা করায় মূল ধারার ব্যাংকে চলে আসবে।
১৫ বছর আগের বাংলাদেশ ১৫ বছর পরের বাংলাদেশ উন্নয়ন অর্জনে আকাশ-পাতাল পার্থক্য আছে বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ এখন ৩৩তম বৃহৎ অর্থায়নের দেশ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু ডালে ভাতে নয় পুষ্টি উৎপাদনেও এগিয়ে। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার (প্রতিষ্ঠিত হয়েছে) চিকিৎসা প্রাধান্য দেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।