অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে -মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক:
বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল। তবে সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছে। ইন্টারন্যাশনাল বার্গেনিং ও নেগোসিয়েশন করেছে। অল্টারনেটিভ সোর্সিং করেছে। বর্তমানে আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই উপদেষ্টা বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি।
বৈশি^ক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে আমরা একেকটা অপরচুনিটি হিসেবে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
মাহদী আমিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার রাষ্ট্র পরিচালনার এসেছে, যার ক্ষমতার ভিত্তি দেশের জনগণ। আমরা বিশ^াস করি, এ বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের আকাক্সক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় আড়াই মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো পূরণ করা শুরু করেছেন। যেটি নজিরবিহীন ও অভূতপূর্ব। তিনি অনেক সময় ব্যয় করছেন নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।