অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনার প্রচেষ্টাসহ যুক্তরাজ্য সরকার অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারকে পূর্ণ সহায়তা দেবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানায় ইন্দো-প্যাসিফিক বিষয়ক যুক্তরাজ্যের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
সে জানায়, তার সরকার বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টাসহ বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে। এটা গুরুত্বপূর্ণ, আপনি (অধ্যাপক ইউনূস) আমাদের সমর্থন পাবে।
ক্যাথরিন বলেছে, বিগত ১৬ বছরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনতে ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহায়তার হাত বাড়িয়ে দেবে।
অন্তর্র্বতী সরকারের সংস্কারের সমর্থন জানিয়ে ক্যাথরিন বলেছে, নির্বাচন, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের ওপর প্রাণবন্ত বিতর্ক দেখতে চায় ব্রিটেন। বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষ এবং পানিবায়ু ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০.৩ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্যের মন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।