অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললো ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর বলেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে এটা স্বীকার করে নিতে হবে। আর রাজনৈতিক পরিবর্তনে সম্পর্ক বিঘিœত হতে পারে। কিন্তু সরকারে যে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে।
গতকাল জুমুয়াবার এক অনুষ্ঠানে সে এসব কথা বলেছে। জয়শংকর বলেছে, 'এটা স্বাভাবিক যে আমরা এই সরকারের সঙ্গে কার্যক্রম চালাব।’
ভারতের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর দেশের অনাকাঙ্খিত বেশ কিছু ঘটনা নিয়ে সরব ছিল ভারত। একপর্যায়ে বাংলাদেশে নিজেদের দূতাবাস থেকে বেশকিছু কর্মকর্তা-কর্মচারীদের দেশে ফিরিয়ে নেয় ভারত। তবে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ফোন করে তাকে অভিনন্দন জানায় ভারতের প্রধানমন্ত্রী মোদি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।