‘অন্তর্কোন্দল প্রকাশের ভয়ে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না’
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক অঙ্গন কদিন ধরে বেশ উত্তপ্ত। বিএনপি, জামাত, নতুন গঠিত দল এনসিপি মাঠে সক্রিয়। দলগুলোর নেতাদের মধ্যে ক্রমাগত চলছে বাগযুদ্ধ। রাজনীতিতে যা ছড়াচ্ছে উত্তাপ।
এসব নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সারোয়ার তুষার বলেন, অবৈধ নির্বাচন বৈধতা দেওয়ার চেয়ে বিএনপির উচিত গণতন্ত্রের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া। সব স্থানীয় সরকার না হলেও অন্তত ঢাকা দক্ষিণের নির্বাচন দাবি করতে পারে। আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা এজন্যই বলেছি যে, স্থানীয় পর্যায়ে একটা চরম নৈরাজ্য চলছে।
মানুষের নাগরিক সুবিধা নেই, জনদুর্ভোগ চরমে উঠেছে। প্রশাসনিক অফিসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের দখলে চলে গেছে। এজন্য জনপ্রতিনিধি দরকার। আমরা বলেছি পাইলট প্রজেক্টের ভিত্তিতে ধাপে ধাপে কিছু জায়গায় নির্বাচন করা যায়।
আমরা বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে বলেছি। আমরা একটা নতুন দল, আমরা কি সব জায়গায় প্রার্থী দিতে পারবো? আমাদের প্রার্থী খুঁজতে হবে। তারা ভয় পাচ্ছে এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে তাদের দলের অন্তর্কোন্দল প্রকাশ পাবে। এ কারণে তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।