শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

চাল নিয়ে সিন্ডিকেটে অপতৎপরতার শঙ্কা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, রাত ১:৫১
চাল নিয়ে সিন্ডিকেটে অপতৎপরতার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক:
সরকারি গুদামে চালের মজুত রয়েছে ১৭ লাখ টনের বেশি। যা দিয়ে ৬ মাসের সংকট মোকাবিলা করা সম্ভব। কৃষকের গোলা, চাতাল ও রাইস মিলের গুদামে পর্যাপ্ত ধান-চাল রয়েছে। এছাড়া আগামী ৩ মাস পর আমন ধান ঘরে উঠবে। ফলে বিশ্ববাজারে চালের দাম বাড়ার প্রভাব দেশের বাজারে পড়ার কোনো শঙ্কা নেই। তবে চালের দাম স্বাভাবিক রাখতে বাজারে তদারকি বাড়ানো জরুরি বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা।
তাদের আশঙ্কা, গত সপ্তাহে ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই দুর্নীতিবাজ সিন্ডিকেট যেভাবে এর দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বাড়িয়েছে, ঠিক তেমনিভাবে ভারতের সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সুযোগ নিয়ে চাল সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করে তুলবে। তাই তাদের অপতৎপরতা রুখতে সরকারের আগাম সতর্কতা জরুরি।
পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, দেশে চালের বার্ষিক চাহিদা ৩ কোটি ৫৬ লাখ টন। আর কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে চাল উৎপাদন হয়েছে ৩ কোটি ৮৩ লাখ টন। সুতরাং দেশে এই মুহূর্তে চাহিদার চেয়েও বেশি চাল রয়েছে। বর্তমানে সরকারি গুদামে প্রায় ২০ লাখ টন খাদ্য মজুত রয়েছে, এর মধ্যে চালই রয়েছে ১৭ লাখ টনের বেশি। দেশে পর্যাপ্ত চাল থাকায় আমদানিও কমানো হয়েছে। বিদায়ী অর্থবছরে ৮ লাখ টন চাল আমদানি করা হয়। তবে উৎপাদন ভালো হওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে আমদানির লক্ষ্যমাত্রা কমিয়ে মাত্র ২ লাখ টন করা হয়েছে। তাছাড়া দেশে পর্যাপ্ত উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে অভ্যন্তরীণ চালের বাজার।
অন্যদিকে খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেছেন, ‘ভারত থেকে এ বছর চাল আমদানির কোনো পরিকল্পনা নেই, তাই দেশে কোনো প্রভাব পড়বে না। দেশেই এবার ধানের বাম্পার ফলন হয়েছে এবং সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে। তাই চালের বাজারে এখন কোনো সংকট হবে না। ভারতের সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশের চালের বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা নেই।’
তবে দেশে পণ্যের ঘাটতি না থাকলেও ভারতের বাজারের নেতিবাচক প্রভাবের সুযোগ নিয়ে দুর্নীতিবাজ সিন্ডিকেট যাতে দেশীয় বাজার অস্থিতিশীল করে তুলতে না পারে এজন্য সব জেলা প্রশাসককে খাদ্য মন্ত্রণালয় থেকে সতর্ক বার্তা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সে সঙ্গে খাদ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি মনিটরিং করা হবে।
তবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান মনে করেন, চালের বাজারে আরও কঠোর নজরদারি জরুরি। তিনি বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পরপরই দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। এভাবে আরও অনেক পণ্যের ক্ষেত্রেও বাজার সিন্ডিকেট এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের অসততা দেশের মানুষ বিভিন্ন সময় দেখেছে। এবার চালের ক্ষেত্রেও যে এমনটি হবে না- সে নিশ্চয়তা কে দেবে। একমাত্র সরকারই পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। দেশে যেহেতু চালের কোনো সংকট নেই, তাই ভারতের চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে দেশের বাজারে চালের দাম বাড়ার কোনো কারণ নেই। তবুও অসাধু ব্যবসায়ীরা বা সুযোগসন্ধানী ব্যবসায়ীরা যাতে এই সুযোগে চালের বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সরকারকে চালের বাজারকে কঠোর মনিটরিংয়ে রাখা জরুরি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৮ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৮ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৮ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৮ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৮ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৮ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৮ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৮ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৮ ঘণ্টা আগে