অনুমতি ছাড়া করা যাবে না দ্বিতীয় বিয়ে, আদেশ জারি
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পূর্বানুমতি ছাড়া ভারতের আসাম সরকারের কোনো কর্মকর্তা বা কর্মচারী এখন থেকে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে আসাম সরকার। এ আদেশ জারি করেছে রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সিনিয়র আইএএস অফিসার নীরজ ভার্মা।
আদেশে বলা হয়, কোনো কর্মচারী সরকার প্রণীত এই বিধি অমান্য করে পুনরায় বিয়ে করলে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পাশাপাশি অভিযুক্তকে বিভাগীয় তদন্তের মুখোমুখিও হতে হবে। শুধু তাই নয়, প্রয়োজনে দোষী কর্মচারীর ক্ষেত্রে অবসরের নিয়ম প্রযোজ্য হতে পারে।
এতে আরও বলা হয়, কোনো সরকারি কর্মচারী, যার স্ত্রী জীবিত আছে, সে সরকারের অনুমতি ছাড়া পুনরায় বিয়ে করতে পারবে না। কোনো নারী কর্মী এমন কাউকে বিয়ে করবে না, যার অপর একজন স্ত্রী রয়েছে ও যে দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনুমতি নেয়নি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাল্যবিবাহের বিপক্ষে একের পর এক পদক্ষেপ নিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বহুবিবাহ প্রতিরোধেও নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে সে।
এদিকে এ পদক্ষেপের সমালোচনা করে আসাম বিধানসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়ার দাবি, বিয়ের আইনগত বিধান সবার জন্য। এ নিয়ম শুধু সরকারি কর্মচারীদের জন্য হতে পারে না। যদি হিন্দুদের মধ্যে দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ হয়, তবে এর অর্থ এটি সমস্ত হিন্দুদের জন্য। একইসঙ্গে উপজাতিদের মধ্যে বিয়ের জন্য প্রচলিত আইন থাকলে, তা অনুসরণ করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)