অনেকেই জানতে চেয়েছেন, বিবাহ দোহরানো কী আহাল-আহলিয়া (স্বামী ও স্ত্রী) একসাথে দোহরাতে হয়, নাকি আহাল (স্বামী) দোহরালে আহলিয়া (স্ত্রীর) দোহরানো হয়ে যাবে? এবিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক।
সুওয়াল:
অনেকেই জানতে চেয়েছেন, বিবাহ দোহরানো কী আহাল-আহলিয়া (স্বামী ও স্ত্রী) একসাথে দোহরাতে হয়, নাকি আহাল (স্বামী) দোহরালে আহলিয়া (স্ত্রীর) দোহরানো হয়ে যাবে? এবিষয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক।
জাওয়াব:
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসয়ালা। বিশেষ করে হানাফী মাযহাবের আলোকে বিষয়টি বুঝতে হলে প্রথমে একটি পার্থক্য জানা প্রয়োজন।
১. বিবাহ দোহরানো ক্ষেত্রে পূর্বের বিবাহ বহাল থাকা অবস্থায় সতর্কতামূলকভাবে পুনরায় বিবাহের আকদ সুসম্পন্ন করা।
২. নতুন করে বিবাহ তথা পূর্বের বিবাহ কোনো কারণে তালাকে বাইন (বিচ্ছিন্ন) হয়ে গেলে শরীয়তের নিয়ম অনুযায়ী নতুন করে বিবাহ সম্পন্ন করা। এই দুই অবস্থার হুকুম এক নয়। বরং ভিন্ন।
১. আহাল (স্বামী) একা বিবাহ দোহরালে আহলিয়া (স্ত্রীর) বিবাহও দোহরানো হয়ে যাওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো, বিবাহের আকদ আহাল-আহলিয়া (স্বামী-স্ত্রী) উভয় পক্ষের ইজাব ও কবুলের মাধ্যমে সম্পন্ন হয়। সুতরাং আহাল (স্বামী) নিজে একা কোনো নতুন বিবাহের আকদ করলে, শুধু সে কারণে স্ত্রীর পক্ষ থেকে ইজাব কবুল হয়ে গেছে এ কথা বলা যাবে না।
তবে আহলিয়া (স্ত্রী) যদি আহাল (স্বামীকে) নিজের পক্ষ থেকে বিবাহের আকদ সম্পন্ন করার জন্য পূর্বেই উকিল নিযুক্ত করেন, তাহলে আহাল (স্বামী) নিজের পক্ষ থেকে এবং আহলিয়া (স্ত্রীর) পক্ষ থেকে উকিল হিসেবে আকদ করতে পারবেন। সে ক্ষেত্রে আহলিয়া (স্ত্রীকে) একই মজলিসে সরাসরি উপস্থিত থেকে কবুল করতে হবে না।
আহাল (স্বামী) একা বিবাহ দোহরালে স্বয়ংক্রিয়ভাবে আহলিয়া (স্ত্রীর) পক্ষ থেকেও বিবাহ দোহরানো হয়ে যাবে না। তবে আহলিয়া (স্ত্রী) যদি আহাল (স্বামীকে) নিজের পক্ষ থেকে আকদ সম্পন্ন করার জন্য উকিল নিযুক্ত করেন, তাহলে আহাল (স্বামী) উভয় পক্ষের প্রতিনিধিত্ব করে শরীয়তসম্মত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ দোহরাতে পারবেন।
আবার আহাল (স্বামী) যদি কোন মজলিসে শরীয়তসম্মতভাবে দুই জন স্বাক্ষীর সামনে বিবাহ দোহরায় অতঃপর আহলিয়াকে (স্ত্রী) পরে জানায় আর আহালিয়া (স্ত্রী) তাতে সম্মতিজ্ঞাপন করে তাহলে সতর্কতামুলক বিবাহ দোহরানো সম্পন্ন হয়ে যাবে।
(বিশেষ দ্রষ্টব্য: এই সুওয়াল জওয়াবের বাকী অংশের জন্য আগামী সপ্তাহের অপেক্ষায় থাকুন।)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
আরও পড়ুন
সব ›
আমরা জানি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ জমীনে তাশরীফ মুবারক এনেছেন। এখন আমার জানার বিষয় হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কত তারিখে (বিছালী শান মুবারক প্রকাশ করেছেন) জমীন থেকে বিদায় নিয়েছেন। দয়া করে এই বিষয়ে দলীল সহকারে জানিয়ে উপকৃত করবেন।
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক
ইকামত দেওয়ার হুকুম কী? সময় স্বল্পতার কারণে ফজরের নামাজ ইকামত ছাড়া আদায় করেছে, এতে নামাজ কবুলে কোনো সমস্যা আছে কীনা?
সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম বা জিম করা কী জায়েজ?
সুওয়াল-জাওয়াব
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
সুওয়াল+জাওয়াব
সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময…
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।