অনিবন্ধিত অনলাইন পোর্টাল নিয়ন্ত্রণে আনা হবে -তথ্য প্রতিমন্ত্রী
গুজব নিয়ন্ত্রণে ডিসিদের পক্ষ থেকে কোনো সুপারিশ পেয়েছেন অথবা আপনারা তাদের কোনো নির্দেশনা দিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছেন। অনলাইনে কতগুলো আনরেজিস্ট্রার্ড পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি।
আমাদের পরিকল্পনা যারা পেশাদার এবং রেজিস্ট্রার্ড, আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহি থাকে এবং একটা শৃঙ্খলা থাকে।
ডিসিরা এতে কী ভূমিকা রাখতে পারেন এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারা তো তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। আমাদের তথ্য পাঠাতে পারেন। প্রান্তিক পর্যায়ে কী ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে তারা অ্যাকশনে যেতে পারেন এবং আরও কিছু বিষয় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে।
এ ছাড়াও ক্যাবল অপারেটর যারা তারা অনেক কিছু তাদের মতো কনটেন্ট দিয়ে দেয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কি না, ক্লিন ফিল্টের যে বিষয়গুলো আছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, এ বিষয়গুলো আমরা তারদের বলেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।