সম্পাদকীয়-১
অনলাইন গেমিং থেকে ভয়ঙ্কর অপরাধেও জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা অপরদিকে মোবাইলে আসক্ত শিশু-কিশোরদের নিয়ন্ত্রণ করতে চাইলে তারা আত্মহত্যাও করছে। ৪ বছর বয়স যা একান্ত শিশু অবস্থায়ই হক্কানী-রব্বানী ওলীআল্লাহর দরবারে নিয়ে যাওয়াই সর্বোত্তম সমাধান।
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গতকাল দৈনিক আল ইহসান শরীফ উনার শেষ পৃষ্ঠায় খবর শিরোনাম-
“মোবাইল আসক্তি ও পড়াশোনার জন্য শাসন করায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা”
খবরে বলা হয়- মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে বিরত ও মনোযোগী হয়ে পড়াশুনার জন্য বকাঝকা করায় মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থী।
জানা গেছে শিশু কিশোরদের মোবাইল আসক্তির অন্যতম কারণ মোবাইল গেমিং।
ফোন হোক কিংবা ল্যাপটপ-কম্পিউটার। কিশোর থেকে তরুণ সবাই এখন যেন বেশি করে আসক্ত হয়ে পড়েছে অনলাইন গেমে।
এই অনলাইন গেম খেলার বিষয়টা যেন দিন দিন বেড়েই চলেছে। ক্রমেই তা পরিণত হচ্ছে সামাজিক ব্যাধিতে।
বাংলাদেশে ইন্টারনেট ও স্মার্টফোনের প্রসার শিশু-কিশোরদের কাছে নতুন এক জগৎ উন্মোচন করেছে। তবে সে জগৎ সব সময় নিরাপদ নয়। শিক্ষার পাশাপাশি অনলাইন গেমিং, সোশ্যাল মিডিয়া ও বিনোদনে ঝুঁকে পড়া কিশোরদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে সাইবার অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা। অতিরিক্ত গেমিংয়ে আসক্তির কারণে মানসিক রোগেও ভুগছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ৮ থেকে ১৮ বছর বয়সি শিশু-কিশোরের বড় একটি অংশ প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ডুবে থাকে ‘রোবলক্স’, ‘মাইনক্রাফট’, ‘ফোর্টনাইট’ বা ‘কোগামা’র মতো গেমে। এর বড় অংশই স্মার্টফোন ব্যবহারকারী। শুধু বিনোদনের জন্য নয়, এসব গেমের মাধ্যমে তারা অনলাইনে শিকার হচ্ছে অশ্লীল কনটেন্ট, সাইবার বুলিং এমনকি অপরাধী চক্রের ফাঁদেও পড়ছে।
আন্তর্জাতিক গবেষণা বলছে, ২০২৪ সালে রোবলক্সে প্রতিদিন গড়ে ৮ কোটি ৫০ লাখ মানুষ গেম খেলে। এর প্রায় ৪০ শতাংশের বয়স ১৩ বছরের নিচে। বাংলাদেশে এ গেম ও অনুরূপ প্ল্যাটফর্ম ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। মনোবিদরা মনে করছেন, এসব প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমে তীব্র হচ্ছে।
‘একবার অনলাইন গেমে আসক্ত হয়ে পড়লে শিশু বা কিশোরকে সেখান থেকে বের করে আনা অত্যন্ত কঠিন। এতে তাদের ঘুম, পড়াশোনা, সামাজিক মেলামেশা ও মানসিক বিকাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ’ ভিডিও গেমস অ্যাডিকশন স্ট্যাটিস্টিকস অনুযায়ী, বিশ্বজুড়ে ৮ থেকে ১৮ বছরের মধ্যে ৮.৫ শতাংশ গেমার গেমিং ডিসঅর্ডারে আক্রান্ত। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোয় শিশুদের মধ্যে ঘুমের সমস্যা, হঠাৎ রাগ, সামাজিক বিচ্ছিন্নতা এবং আত্মহত্যার প্রবণতা পর্যন্ত দেখা যাচ্ছে; যার পেছনে অন্যতম কারণ স্মার্টফোন ও অনলাইন গেমে আসক্তি।
চট্টগ্রামের অষ্টম শ্রেণির ছাত্র রাকিব (ছদ্মনাম) সারা রাত ‘রোবলক্স’ খেলত। একদিন গেমের ভিতরেই তাকে একটি গ্রুপে ডাকা হয়, যেখানে চলছিল অশ্লীল দৃশ্য। এরপর তাকে হুমকি দেওয়া হয় স্ক্রিনশট ছড়িয়ে দেওয়ার। আতঙ্কে পড়ে পড়াশোনায় মনোযোগ হারায় সে। পরিবারের অজান্তে এভাবেই কিশোররা জড়িয়ে পড়ছে মানসিক যন্ত্রণায়। চট্টগ্রামের ঘটনা কেবল একটি উদাহরণ। অনলাইন গেম খেলার নেশা থেকে শুরু করে ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচয় এবং অবশেষে ফিশিং ও হ্যাকিংয়ের এ ধাপে ধাপে পতন আজ দেশের অনেক কিশোরের বাস্তবতা হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গেমিং আসক্তির কারণে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমে অস্বাভাবিক সময় ব্যয় করছে ১২-১৮ বছরের কিশোররা। ভার্চুয়াল বন্ধুত্বের নামে অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠছে; এদের অনেকে অপরাধী চক্রের অংশ। গেমিং কমিউনিটি বা সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে কিশোররা পর্নোগ্রাফি, সহিংসতা, জুয়া ও বাজির মতো কনটেন্টে আসক্ত হচ্ছে। অনেক চক্র শিশুদের শেখাচ্ছে ফিশিং, হ্যাকিং, ক্রেডিট কার্ড জালিয়াতি ও অনলাইন প্রতারণা।
বিশেষজ্ঞরা বলছেন, রাত জেগে গেম খেলার কারণে পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে শিশু-কিশোরদের। অর্থের লোভে কিশোররা হয়ে উঠছে প্রতারক বা হ্যাকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার ট্রাইব্যুনাল রয়েছে সাইবার অপরাধ দমনের জন্য। তবে অপ্রাপ্তবয়স্করা অপরাধে জড়িয়ে পড়লে পরিবার ও সমাজের জন্য তা আরও জটিল হয়ে ওঠে। আইন বিশেষজ্ঞদের মতে কিশোর অপরাধীদের ক্ষেত্রে শাস্তির পাশাপাশি পুনর্বাসনমূলক পদক্ষেপ নেওয়া উচিত।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ বলেছে, ‘সরকার আইন করে অনলাইন গেমিং কন্ট্রোল করতে পারবে না’।
এক্ষেত্রে বাপ-মাকে শুরু থেকেই ব্যবস্থা নিতে হবে। আসক্ত হয়ে যাবার পর বলা শুরু করলেই আত্মহত্যার মত ঘটনা ঘটছে। এজন্য একান্ত প্রয়োজন ৪ বছর বয়স থেকেই সন্তানকে ইসলামী শিক্ষা দেয়া।
মূলত হক্কানী-রব্বানী ওলীআল্লাহর ছোহবতে নিয়ে যাওয়া ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












