অধিকার ক্ষুণ্ন হয় এমন কর্মকান্ড প্রতিরোধ করবে সরকার -অ্যাটর্নি জেনারেল
দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণœ করে এমন কর্মকান্ড সরকার শক্তহাতে প্রতিরোধ করবে। এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।
গতকাল জুমুয়াবার (৯ আগস্ট) সকালে ঝিনাইদহে নিজ গ্রাম সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাইদ-মুগ্ধরা সে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়নে এই সরকার কাজ করবে। নাগরিক অধিকারের পরিপন্থি কোনো কাজ করবে না এই সরকার। জানগণের অধিকার রক্ষায় করণীয় সবকিছুই করবে সরকার।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও তথ্য প্রযুক্তি আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।