অতিসত্বর ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা অতীব জরুরী
৪০টির অধিক বেসরকারি ব্যাংক বা প্রাইভেট সেক্টরের ব্যাংকের সদর দপ্তর ঢাকা মহানগরীতে। ৫০টির মধ্যে ৪০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের নিজস্ব মানদ-ে যদি ২০টি হাসপাতালকে অতি উন্নত ও আধুনিক মনে করি তার ১৫টিই ঢাকায় অবস্থিত। সৎ মানুষ, অসৎ মানুষ, সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, ব্যবসায়ী, ব্যবসায় ঋণ প্রদানকারী, চোর-ডাকাতের সিন্ডিকেট, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- সবারই কেন্দ্রভূমি হচ্ছে ঢাকা।
ঢাকা মহানগরের পক্ষে সমগ্র বাংলাদেশের বোঝা, ২০ কোটি মানুষের বোঝা, দায়-দেনা, আশা-আকাঙ্খার মুখপাত্র হওয়া এখন আর কাম্য নয় এবং শোভনীয় নয়। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ সময়ের অপরিহার্য দাবি।
মালয়েশিয়ার বিখ্যাত শহর কুয়ালালামপুর। প্রশাসনিক রাজধানীর চাপ এবং বাণিজ্যিক রাজধানীর চাপ সহ্য করতে পারবে না বিধায়, মাহাথির মোহাম্মদের উদ্যোগে মালয়েশিয়া সরকার নতুন রাজধানী স্থাপন করে কুয়ালালামপুরের অদূরে শূন্যস্থানে এবং নাম দেয় পুত্রজায়া। বাংলাদেশে প্রশাসনিক রাজধানী ঢাকাকে নীতি ও দুর্নীতি, শোষণ ও শাসন সব কিছুর রাজধানী না বানিয়ে এটিকে ভারমুক্ত করা প্রয়োজন। তাই যেকোনো গ্রহণযোগ্য নিয়মে বাংলাদেশে প্রশাসনিক ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। একটি প্রস্তাব হলো, বাংলাদেশে কয়েকটি প্রদেশ সৃষ্টি করা।
বাংলাদেশে সুপরিচিত রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়ে যেমন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া একান্তভাবেই ঢাকায় কেন্দ্রীভূত, অনুরূপ বাংলাদেশের ভালো-মন্দ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও একান্তভাবেই ঢাকায় কেন্দ্রীভূত। এ পদ্ধতির ব্যতিক্রম চাই। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। সব কিছু ঢাকায় কেন্দ্রীভূত থাকলে একদল মানুষের অশেষ উপকার; কিন্তু জনগোষ্ঠীর বৃহদাংশের অশেষ কষ্ট। আমাদেরকে এই কষ্ট লাঘবের জন্য পন্থা বের করতে হবে।
-মুহম্মদ আসাদুল্লাহ।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।