অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকায় চলাচলের ক্ষেত্রে প্রায় একই সময়ে, একই গন্তব্যে অনেকেই চলাচল করেন। কিন্তু দেখা যায়, একক যাত্রী একটি শেয়ারিংয়ের ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা নেন। ফলে বাকি আসন ফাঁকাই থাকে। আর ভাড়ার একক বোঝা তো আছেই।
এই সমস্যার একটি ‘স্মার্ট’ সমাধান নিয়ে এসেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ ও আবুল বাসার।
বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের দ্বিতীয় বর্ষের এই তিন শিক্ষার্থী ভাবনা ছিল, একই সময়ে একই গন্তব্যে যাওয়া যাত্রীদের যদি কোনোভাবে একসঙ্গে করা যায়, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। এই ভাবনা থেকেই তাঁরা ‘জাইগো’ নামের একটি ‘ভেহিকেল-পুলিং’ অ্যাপ বানিয়েছেন।
তিন উদ্যোক্তা বলছেন, অ্যাপটির ধারণা খুবই সহজ। একই সময়ে, একই পথে বা গন্তব্যে যাতায়াত করতে চান-এমন যাত্রীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করে অ্যাপটি। এরপর তাঁরা একটি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা বা রিকশায় ভাগাভাগি (শেয়ার) করে গন্তব্যে যেতে পারেন। সে ক্ষেত্রে যাত্রীদের মধ্যে ভাড়ার খরচ ভাগ হয়ে যাবে।
ধরা যাক, কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ী যেতে সিএনজিচালিত একটি অটোরিকশার ভাড়া ৪০০ টাকা। এখন ‘জাইগো’ অ্যাপের মাধ্যমে একত্র হওয়া তিন যাত্রী যদি এই অটোরিকশায় গন্তব্যে যান, তাহলে ভাড়ার টাকা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে।
উদ্যোক্তাদের দাবি, অ্যাপটি ব্যবহার করে চলাচল করলে একেকজন যাত্রীর খরচ ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। আর এই সেবা দেওয়ার জন্য তারা যাত্রীদের কাছ থেকে আলাদা কোনো কমিশন নিচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)