অটোরিকশাচালকদের বিক্ষোভ থেকে ট্রাফিক বক্সে আগুন, পথচারী গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে সকাল থেকেই বিক্ষোভ করছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। তাদের বিক্ষোভ থেকে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, গতকাল রোববার (১৯ মে) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা।
ডিএমপির পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, কালশীতে আন্দোলনকারীরা সহিংস আন্দোলন করেছে। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক পুলিশের একটি বক্স।
এদিকে, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছোড়া গুলিতে একজন আহত হয়েছেন। তার নাম সাগর চৌকদার (২৫)। আহতের দাবি, তিনি পথচারী, পেশায় দর্জির দোকানের কারিগর। তিনি রাজধানীর লালমাটিয়া এলাকায় থাকেন।
এর আগে কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তার আগে আগে গতকাল রোববার (১৯ মে) সকালে মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, হাইকোর্টের আদেশের পর মিরপুর এলাকা থেকে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে অটোরিকশাচালকরা মিরপুর-১০ গোল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।