অজগরের পেটে মিললো নিখোঁজ কৃষকের মরদেহ
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছানী, ১৩৯৩ শামসী সন , ১০ জুলাই, ২০২৫ খ্রি:, ২৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
তিন দিন আগে চাষের কাজে বের হয়েছিলো ৬৩ বছর বয়সী এক কৃষক। আর বাড়ি ফেরেনি। তিন দিন পর গ্রামের চাষের ক্ষেতে ২৬ ফুট লম্বা এক অজগরের পেট থেকে মিলেছে তার মরদেহ।
জানা গেছে, গত জুমুয়াবার সকালে ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলো ওই কৃষক। কিন্তু রাত পেরিয়ে যাওয়ার পরও ফিরে না আসায় শনিবার থানায় জিডি করে তার পরিবারের সদস্যরা।
গত সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রাম থেকে ওই কৃষকের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্যমতে, ‘সোমবার দুপুরের দিকে মাজাপাহিত গ্রামে খেতের কাছে একটি বিশাল আকৃতির অজগরকে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। সাপটির পেট অনেক বড় ছিলো এবং এটি নড়াচড়া করতে পারছিলো না। দেখে মনে হচ্ছিলো যে, বড় ধরনের কোনো শিকার এটি গলধঃকরণ করেছে।
গ্রামবাসী সাপটিকে পিটিয়ে মেরে সেটির পেট কাটে এবং পেটের ভেতর থেকে উদ্ধার হয় সেই কৃষকের মৃতদেহ। ’
বর্ষাকালে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে বন-জঙ্গল, গ্রামাঞ্চল এমনকি মাঝে মাঝে শহরেও প্রায়ই বড় আকারের অজগর দেখা যায়। এসব অজগরের দৈর্ঘ্য ২০ ফুট কিংবা তার চেয়ে বেশিও হয়।
এসব অজগরের খাবারের তালিকায় থাকে আকারের বন্য বা গবাদি পশু। মানুষ গিলে ফেলার ঘটনা বেশ বিরল।
এর আগে সর্বশেষ ২০১৭ সালে পূর্ব সুলাওয়াসির সালুবিরো গ্রামে আকবর নামের ২৫ বছর বয়সী এক যুবককে গিলে ফেলেছিলো ২৩ ফুট লম্বা একটি অজগর। পরে ওই সাপটির পেট কেটে উদ্ধার করা হয়েছিল আকবরের মরদেহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












