মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীনা ও ভারতীয়দের
, ১৩ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সাদিস ১৩৯১ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মালয়েশিয়া ভ্রমণে ভিসা লাগবে না চীন ও ভারতের নাগরিকদের। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুই দেশের নাগরিকরা মালয়েশিয়া ভ্রমণে এই সুবিধা পাবে।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার রাতে তার পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে বক্তৃতার সময় এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ঘোষণায় বলেছেন, মালয়েশিয়া আগামী ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেবে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। চীন এবং ভারত যথাক্রমে দেশটির চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস।
সরকারি তথ্যানুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রায় ৯২ লাখ পর্যটক মালয়েশিয়ায় পা রেখেছে। এর মধ্যে চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক মালয়েশিয়ায় যায়। দেশটিতে করোনার আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১ লাখ ৫০ হাজার এবং ভারত থেকে ৩ লাখ ৫৪ হাজার ৪৮৬ জন পর্যটক গিয়েছিল।
পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতিবেশি থাইল্যান্ডের দেখাদেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া। কিছুদিন আগেই চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ঘোষণা করে থাইল্যান্ড।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)