আইসল্যান্ডে আবারও একদিনে ৭০০ ভূমিকম্প, তীব্র অগ্ন্যুৎপাতের শঙ্কা
, ১৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সাদিস ১৩৯১ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইউরোপের সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান আইসল্যান্ডে। গত অক্টোবর থেকে ঝাঁকে ঝাঁকে ভূমিকম্প এবং তার জেরে লাভা উদগীরণের প্রবল ঝুঁকিতে রয়েছে দেশটি। এর মধ্যেই গত রোববার (২৬ নভেম্বর) আইসল্যান্ডে আবারও একদিনে ৭০০ ভূমিকম্প অনুভূত হয়েছে।
দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, গত সোমবার সকালে বিগত ৪৮ ঘণ্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে গ্রিন্ডাভিকে। অগ্ন্যুৎপাতের শঙ্কায় শহরটির বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল।
আইসল্যান্ডিক আবহাওয়া অফিস জানিয়েছে, ওই এলাকায় অগ্ন্যুৎপাতের ‘অনিবার্য’ আশঙ্কা রয়েছে। সংস্থাটি বলেছে, ২৬ তারিখে গ্রিন্ডাভিকের উত্তরে ডাইক অঞ্চলের কাছে প্রায় ৭০০ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে ওই এলাকায় অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৭।
চলতি মাসের শুরুর দিকে একদিনে ৮০০টির বেশি ভূমিকম্পে কেঁপে ওঠে গ্রিন্ডাভিক। এর ফলে অগ্ন্যুৎপাতের আশঙ্কা তীব্র হয়ে ওঠায় বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে শহর ছাড়তে বলা হয়।
গ্রিন্ডাভিকের এক নাগরিক সুরক্ষা কর্মকর্তা বলেছে, এখানে পরিস্থিতি এখনো বিপজ্জনক। আমি আগে কখনো এমনটি দেখিনি। সাধারণত আমাদের কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু আজকের পরিস্থিতিতে সময় ছিল আরও কম।
সম্প্রতি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মালজিনিস সরিয়ে নিতে বাড়ি ফিরেছিলো কিছু বাসিন্দা। কিন্তু ভূমিকম্পে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সবার নিজ নিজ ঘরে ফিরতে আরও দেরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)