ইরাকে হামলা নিয়ে তেহরানের হুঁশিয়ারি, পরিণতির দায় যুক্তরাষ্ট্র-সৌদির
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলায় ইরাকের সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং আরবাঈনের জিয়ারতকারীদের সেবায় নিয়োজিত মওকেব ও বিশ্রামকেন্দ্রও লক্ষ্যবস্তু হয়েছে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই আগ্রাসী হামলা ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার ওপর সুস্পষ্ট আঘাত। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারাসহ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার গুরুতর লঙ্ঘন।”
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পদক্ষেপ পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিধি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলায় নিহত ইরাকি নাগরিকদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। পাশাপাশি ইরাকের সরকার ও জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না : ভারত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দে মাতরম’ অবমাননাও ফৌজদারি অপরাধ, ভারতে বিল পাস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার দাবানলের কবলে পড়েছে গ্রিস
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চার দশকে সর্বনিম্নে জাপানের জনসংখ্যা
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সেনাবাহিনীতে নতুন সংকট; শতশত সেনা ঘাঁটি ত্যাগ করেছে
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিথ্যা ও গুজব ছড়িয়ে দিতে কোটি কোটি ডলার খরচ করছে ইসরাইল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার রাস্তায় পড়ে থাকা দখলদারদের সামরিক যানগুলোই প্রমাণ করে বীর যোদ্ধারা কতবেশি সাহসিকতার সাথে দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক, রেস্তোরাঁয় কমছে ক্রেতা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)