আল ইহসান ডেস্ক:
কার্তিক মাসে এখন প্রকৃতি রয়েছে বেশ
শান্ত। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, পড়ছে কুয়াশা। তবে
উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরও শক্তিশালী হয়ে সাইক্লোনেও
রূপ নিতে পারে। আজ রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।
সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না
করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড.
মোহাম্মদ বজলুর রশীদ বলেন, সাইক্লোনে রূপ নিলে
এটি কোথায় আঘাত হানবে জানতে চঠবাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার নামে সারের ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, সম্প্রতি হাতিয়া উপজেলার পৌরসভা ও ১১টি ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে স্থানীয় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ তার বাবা আব্দুল বাতেনের ‘মেসার্স আইমান এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানের অনুকূলে সারের ডিলারশিপ নিয়েছেন।
সুপারিশ পাওয়া মেসার্স à বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
জেলার তেরখাদা উপজেলায় ওয়ার্ড যুবদল সভাপতিকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বেলা আনুমানিক সোয়া ১১টায় মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতার নাম রামীম বিশ্বাস। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার পাঁজরে বিদ্ধ হলে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সংবাদ পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবঠবাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
লালমাই উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ অস্ত্রসহ আবু তৌকির নেওয়াজ আসিফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে সে কারখানাটির মূলহোতা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ধারণা করা হয়েছে, অস্ত্রের প্রতি ওই ব্যক্তির বিশেষ আকর্ষণ ছিল। এ কারণে সে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অস্ত্র কেনার বিষয়ে কথাবার্তা বলতো।
এসআরবির অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শ্রমবাজারের চাহিদা ও আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা প্রোগ্রাম। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, সরকার গঠিত এই নতুন রূপরেখার আওতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের এক বা একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হবে। বিশ্ববাজার, শিক্ষার্থীদের চাহি বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো, জনবল ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে সাধারণ রোগীদের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) তারাকান্দায় উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত জুমুয়াবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিবৃতিতে তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এ অঞ্চলের মানুষের জানমাল, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা মেনে নেওয়া যায় না।
নেতারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক পণ্য এবং ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতে গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল এবং এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম।
তার মতে, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) সম্ভাব্য শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা জরুরি।
প্রধানমন্তà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে অবশ্যই বড় ধরনের কোনো অপরাধ লুকানোর বিষয় আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
গত জুমুয়াবার (২৩ অক্টোবর) এক পোস্টে জামাত আমিরের উদ্দেশে তিনি লেখেন, যে নেতা নাকি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, সেই নেতা কেনো এতো নিরাপত্তাহীনতায় ভুগছে? তাহলে কি কর্মজীবী নারীদের কটূক্তি করার বিষয়টি সত্য?
তিনি আরও লেখেন, নাকি মোবাইল হেফাজতে নিলে আরও বড় ধরনের ক্রাইম বের হয়ে আসবে? নাকি শেখ হাসিনার সাথে তার নিয়মিত যোগাযোগের তথ্য সঠিক? ডিভাইস না দেওয়ার পেছনে অবশ্যই বড় ধরঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৯৭১-এ দেশবিরোধী ভূমিকার জন্যই জামাত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদল চকলেট প্রাপ্তির কথা বলে জনগণকেই বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে সরকারী সকল সুবিধাই তারা নিচ্ছেন।
বিএনপি যদি আওয়ামী লীগের সাথে চুক্তি করেই ক্ষমতায় আসে, তাহলে সেই চুক্তিপত্র জনগণকে বিরোধী দলের দেখানো উচিত উল্লে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সন্তানের ভালো ফলের পুরস্কার হিসেবে দামি স্মার্টফোন কিনে দিয়েছিলেন মা-বাবা। কিন্তু সেই উপহারই একসময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর লালমাটিয়ার একজন অভিভাবক জানান, মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তার মেয়ের উচ্চ মাধ্যমিকের ফল খারাপ হয়েছে। খিটখিটে মেজাজ, একাকিত্ব ও মানসিক অবসাদের লক্ষণও দেখা দিয়েছে। মেয়ের মানসিক সুস্থতা ফেরাতে এখন চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি।
একটি পরিবারের এই অভিজ্ঞতা শুধু মোবাইল আসক্তির নেতিবাচক দিক তুলে ধরে না, বরং সন্তানদের অনলাইন নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে। তবে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তির পরও এখনো অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন।
অন্যদিকে, বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এনআইডি সংশোধন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আবেদন নিষ্পত্তি, অযৌক্তিক আবেদন বাছাই এবং জালিয়াতি প্রà বাকি অংশ পড়ুন...












