নিজস্ব প্রতিবেদক:
পণ্যের গুণগত মান বৃদ্ধি ও সরকারি সহায়তার কারণেই রপ্তানি বেড়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্যের রপ্তানি ৪৮ শতাংশ বেড়েছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে।
পণ্যের গুণগত মান বৃদ্ধি ও সরকারি সহায়তার কারণেই রপ্তানি বেড়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য রপ্তানি করে বাংলাদেশ ১১৫.৩০ মিলিয়ন ডলার আয় করেছে। এর আগের বছরের একই সময়ে এর পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ দুর্নীতির অভিযোগের তদন্ত আগামী ৯ জুলাইয়ের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারক নজরুল ইসলাম তালুকদার ও বিচারক খিজির হায়াত খানের দ্বৈত বেঞ্চ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ আদেশ দেয়।
পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য আবেদন করেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের আইনজীবী। এসময় আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, ৫০০ কোটি টাকার বেশি আত্মসাৎ। টাকা কি বাতাসে খেয়েছে? যারা দুর্নীতিতে যুক্ত তাদের নাম না দিলে এই রিপোর্টের কোনো দাম আছে? কাউকে ছাড় দেয়া হবে না। যেই হোক, যে পর্যায়েই হো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:দ
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার ৩০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানা গেছে। প্রথমবারের মতো দুই শিফটে টিকিট দেওয়ার কারণে সার্ভার জটিলতা না থাকলেও টিকিট না পাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় টিকিট কম হওয়াতে সবাই টিকিট পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল আটটায় দেওয়া রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট শেষ হয়েছে আটটা ত্রিশ মিনিটে এবং দুপুর ১২টায় দেওয়া পূর্বাঞ্চলের টিকিট শেষ হয়েছে ১২টা ২০ মিনিটে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দু'দিনের বৃষ্টি আর ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে বাড়ছে সুনামগঞ্জের হাওর ও নদীর পানি। গতকাল বুধবার (১৪ জুন) সকাল থেকে বৃষ্টি আর পাহাড়ি ঢল শুরু হলে বৃদ্ধি পেতে থাকে পানি।
সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নামতে থাকে পাহাড়ি ঢল। হঠাৎ পাহাড়ি ঢলে সকালে সুনামগঞ্জে বিশ্বম্ভপুর তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে যায়।
পাহাড়ি ঢলে হাওর ও নদীর পানি বৃদ্ধিতে হাওর এলাকায় কিছুটা স্বস্তির থাকলে রযেছে বন্যার শঙ্কা। গেলো বছর এমন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুর এলাকায় একটি এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামপুরের জুরাইন এলাকায় এজেন্সির সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) শ্যামপুর থানা এলাকার জুরাইনে ওই এজেন্সির সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী হজযাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জুরাইন মাজারের পাশের একটি হজ এজেন্সি ৫৩৮ জন হজযাত্রীদের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগে থানা-পুলিশের দুটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে নারী পকেটমার চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন পকেটমার আর সাতজন তাদের 'মহাজন'। চক্রটি হাসপাতাল, স্কুল, কলেজ ও শপিং মলে বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোন।
গত মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর লালবাগ থানার পিলখানা রোডের (আজিমপুর রোড) ভিকারুননিসা স্কুলের মেইন গেটের বিপরীত পাশ এবং গুলিস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রত্যেক উপজেলায় ২০০ থেকে ৩০০ মাশরুম উদ্যোক্তা তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রাজধানীর ফার্মগেটে বিআরসি মিলনায়তনে এক সেমিনারে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তিনি এ নির্দেশ দেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দারিদ্র্যের হার আমরা শতকরা ৪০ ভাগ থেকে ১৮ ভাগে আর চরম দারিদ্র্যের হার ১৮ ভাগ থেকে ৬ ভাগে নামিয়ে এনেছি। মাশরুমের চাষ ব্যাপক হারে ছড়িয়ে দিতে পারলে দেশে কোন দারিদ্র্য থাকবে না। তাছা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় চলে গেছে, সেটি বিশ্বের পরাশক্তিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শুল্ক স্টেশনগুলোর সুবিধার কথা চিন্তা করে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদের সুবিধার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে দেশে ৪৩টি জেলায় রেলপথ রয়েছে এবং ২১টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।
যে ২১ জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি এগুলো হলো- কক্সবাজার, বরিশাল, নড়াইল, শরিয়তপুর, মাদারীপুর, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, শেরপুর, মুন্সিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, মানিকগঞ্জ, মাগুরা, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট।
সংসদে বিকল্পধারার সদস্য আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, উল্লেখিত জেলাসমূহ পর্যায়ক্রমে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদার শারীরিক অবস্থা মোটামুটি ভালো বলে জানিয়েছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, ম্যাডামের অনেকগুলো রোগ রয়েছে। ফলে ওনার শারীরিক অবস্থা এই ভালো তো এই খারাপ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ১টার দিকে আলাপকালে তিনি এ কথা জানান।
খালেদার একান্ত সচিব বলেন, ম্যাডামের অবস্থা মোটামুটি ভালো। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। আমাদের সব সময় চিন্তিত থাকতে হয়। কারণ ওনার শারীরিক অবস্থা ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতেও সময় লাগে না। তবে, চিকিৎসকর বাকি অংশ পড়ুন...












