বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে হাওর ও নদীর পানি
দু'দিনের বৃষ্টি আর ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে বাড়ছে সুনামগঞ্জের হাওর ও নদীর পানি। গতকাল বুধবার (১৪ জুন) সকাল থেকে বৃষ্টি আর পাহাড়ি ঢল শুরু হলে বৃদ্ধি পেতে থাকে পানি।
সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নামতে থাকে পাহাড়ি ঢল। হঠাৎ পাহাড়ি ঢলে সকালে সুনামগঞ্জে বিশ্বম্ভপুর তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে যায়।
পাহাড়ি ঢলে হাওর ও নদীর পানি বৃদ্ধিতে হাওর এলাকায় কিছুটা স্বস্তির থাকলে রযেছে বন্যার শঙ্কা। গেলো বছর এমন সময় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ভয়ংঙ্কর বন্যা দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১০৭ মিলিমিটার। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে হাওর ও নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এতে করে হাওর ও নদীর পানি আরও বৃদ্ধি অব্যাহত থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।