ট্রেনের অগ্রিম টিকিট শেষ ৩০ মিনিটেই
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:দ
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার ৩০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানা গেছে। প্রথমবারের মতো দুই শিফটে টিকিট দেওয়ার কারণে সার্ভার জটিলতা না থাকলেও টিকিট না পাওয়ায় অনেকে হতাশা প্রকাশ করেছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় টিকিট কম হওয়াতে সবাই টিকিট পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল আটটায় দেওয়া রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকিট শেষ হয়েছে আটটা ত্রিশ মিনিটে এবং দুপুর ১২টায় দেওয়া পূর্বাঞ্চলের টিকিট শেষ হয়েছে ১২টা ২০ মিনিটে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সকালে টিকিটি দেওয়ার পর ৩০ মিনিটে সার্ভারে মোট ৪০ লাখ বার টিকিটের জন্য হিট করা হয়েছে। কিন্তু ১৩ হাজার টিকিট ১৩ হাজারের বেশি মানুষ কাটতে পারবে না। এ কারণে প্রথম কয়েক মিনিটেই সব টিকিট শেষ হয়ে গেছে। এরপরও অনেকের পেমেন্ট জটিলতার কারণে কিছু টিকিট আরও বিশ-পঁচিশ মিনিট পর্যন্ত অ্যাপসে ছিল।
রেলওয়ে সূত্র বলছে, রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। টিকিটের তুলনায় মানুষ অনেক বেশি হওয়ায় সবাই টিকিট না পেলেও কেউ না কেউ তো পাচ্ছেই।
টিকিট বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, সার্ভারের অতিরিক্ত চাপ সামলাতে এবার আমরা দুটি জোনে আলাদা শিফটে টিকিট দিয়েছি। এর ফলে হিটের সংখ্যা কমে আসায় টিকিটপ্রত্যাশীরা সার্ভার ডাউন হওয়ার সমস্যায় পড়েননি।
সবাই টিকিট না পাওয়া প্রসঙ্গে সরদার সাহাদাত আলী বলেন, ১৪ হাজারেরও কম টিকিট কেনার জন্য ৪০ লাখ হিট পড়েছে। এর মধ্য থেকেই কেউ না কেউ টিকিট পেয়েছেন। সবাই টিকিট পাবেন না এটাই স্বাভাবিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)