রাজধানীতে নারী পকেটমার চক্রের সন্ধান, আটক ১৬
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীতে নারী পকেটমার চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন পকেটমার আর সাতজন তাদের 'মহাজন'। চক্রটি হাসপাতাল, স্কুল, কলেজ ও শপিং মলে বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই নারীদের ব্যাগ থেকে তুলে নেয় মোবাইল ফোন।
গত মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর লালবাগ থানার পিলখানা রোডের (আজিমপুর রোড) ভিকারুননিসা স্কুলের মেইন গেটের বিপরীত পাশ এবং গুলিস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান। তিনি বলেন, কখনও বোরকা পরা পর্দাশীল নারী, আবার কখনও বাচ্চা কোলে স্নেহময়ী মা। পর্দানশীল মায়ের পরিচয়ে মুহূর্তেই ঢুকে যায় জনারণ্যে। চোখের পলকে নারী ও পুরুষের পকেট বা ব্যাগ কেটে চুরি করে ফেলে নগদ টাকা, মোবাইল এবং ব্যাগে রাখা স্বর্ণালংকার। বিক্রি করে দেয় কিছু 'মহাজনের' কাছে যারা লাখ টাকার একটি ঝকঝকে আইফোনের জন্য দেয় ছয় থেকে সাত হাজার টাকা।
মশিউর রহমান বলেন, তারা একটি অভ্যাসগত ও সংঘবদ্ধ চোর দলের সদস্য। দীর্ঘদিন যাবত তারা ঢাকা মহানগরের নিউ মার্কেট, আজিমপুরসহ বিভিন্ন বাসস্ট্যান্ড, স্কুল-কলেজ, মার্কেট ও হাসপাতালে বিশেষ কৌশলে নারীদের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে এবং পুরুষদের শার্ট প্যান্টের পকেট থেকে মোবাইল ও নগদ টাকা চুরি করে থাকে। আসামি মাহাবুব হোসেন, মোক্তার হোসেন, রফিকুল ইসলাম এবং ইমরান হোসেনসহ আরও কয়েকজন চুরির কাজে কখনও কখনও সরাসরি অংশ নেয়। চোরাই মোবাইল বিক্রি করে চোরদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। তাদের আরও চার থেকে পাঁচজন সহযোগী আশেপাশের এলাকায় মোবাইল চুরি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)