নারকেলের শাঁসের যত গুণ
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
নারকেল আমাদের সবার কাছে পরিচিত একটি ফল। নারকেলের পানি যেমন পানীয় হিসেবে খাওয়া স্বাস্থ্যকর, তেমনি নারকেলের শাঁসও অনেক উপকারী। নারকেল থেকে পানি বের করার পর ছুরি বা চামচ দিয়ে শাঁসটুকু নেওয়া যায়। বর্তমানে নারকেলের শাঁস থেকে মাখন তৈরি হয়, যা দোকানে কিনতে পাওয়া যায়।
নারকেলের শাঁসের কতগুলো গুণ আছে, জানুন-
১. ফাইবারের উৎসের খনি বলা চলে নারকেলের শাঁসকে। ১০ গ্রাম শাঁসে গমের চেয়েও বেশি ফাইবার থাকে। ফাইবার আমাদের হজমশক্তি বাড়াতে সহায়তা করে।
২. শাঁসে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমায়।
যার কারণে উচ্চ রক্তচাপের রোগীদের নারকেলের পানি ও শাঁস খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া পটাশিয়াম আমাদের দেহে পানি ও সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। তাই ব্যায়াম করার আগে ও পরে অনেকে এটি খেয়ে থাকে। আধা কাপ শাঁসে ২৮৫ গ্রাম পটাশিয়াম থাকে।
৩. নারকেলের শাঁসে থাকে অ্যামিনো এসিড, যা এক ধরনের প্রোটিন। এটি লিভার সমস্যা প্রতিরোধ করে। ত্বকে প্রদাহ কমায় এবং দাঁতের গঠন মজবুত করে।
৪. আয়রনের অন্যতম একটি উৎস নারকেলের শাঁস। প্রতিদিন আধা কাপ শাঁস খেলে আপনার দেহের আয়রনের ঘাটতি পূরণ হবে।
এটি দেহে অক্সিজেনের প্রবাহ নিশ্চিত করে। শরীরে শক্তি জোগায়। এ ছাড়া রক্তস্বল্পতা রোধে কার্যকর ভূমিকা পালন করে।
৫. শাঁসে থাকা ভিটামিন লোহিত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। মানসিক বিকাশে উন্নতি ঘটায় ও বিপাকব্যবস্থা ভালো রাখে।
৬. শাঁসে থাকা সামান্য ফ্যাট বা চর্বি দেহে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। ডায়াবেটিসজনিত কারণে শরীরের ক্ষতি রোধ করতে সাহায্য করে।
৭. অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে নারকেলের শাঁস। খুব অল্প ক্যালোরিতেই বিপাক বৃদ্ধি করে অল্পক্ষণের মধ্যেই শরীরে শক্তি জোগায়। তাই নারকেলের শাঁস খেলে সহসা ক্ষুধা লাগে না। সে ক্ষেত্রে শরীরের ওজন কমাতে সহায়ক এটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)